বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১লা নভেম্বর সকাল ১১:৩০ মিনিটে ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ে যথাসময়ে পরীক্ষা শুরু হয়। সংগঠনটির চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা এবং এতে গজারিয়া উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৩১ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মত মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৮০ নম্বরের এ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সিগঞ্জ ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে।
মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাধারণ ও ট্যালেন্টপুল দুইটি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।
মেধাবৃত্তি-২০২৫ এর পরীক্ষা নিয়ন্ত্রক জসিম মোল্লা বলেন, শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। মূলত শিক্ষার্থীদের উচ্চ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে আমাদের এ মেধাবৃত্তি পরীক্ষার অভিজ্ঞতা কাজে আসবে বলে আমরা মনে করি। তাই আমরা ওইরকম একটি পরিবেশ সৃষ্টি করে এই পরীক্ষার আয়োজন করে থাকি.