সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক বিক্ষোভ চলছে ইরানের বিভিন্ন শহরে

বিক্ষোভ চলছে ইরানের বিভিন্ন শহরে

ইরানে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দমাতে বিভিন্ন শহরে গুলি ছুড়েছে ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বিক্ষোভে ইতিমধ্যে ১০৮ জনের মৃত্যু হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, কুর্দিস্তানের রাজধানী সানানদাজে নির্বিচারে গুলি ও টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। তেহরানের নারী শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করছেন। তাঁরা স্বৈরাচারের মৃত্যু চেয়ে স্লোগান দেয়। মানবাধিবার সংস্থাগুলো অভিযোগ করেছে, কমপক্ষে ২৮ শিশুকে হত্যা করা হয়েছে। অনেক বিক্ষোভকারীকে আটক করে প্রাপ্তবয়স্কদের কারাগারে রাখা হয়েছে । কুর্দিস্তান ছাড়াও ইরানের দক্ষিণাঞ্চলের জাহেদান এলাকাতেও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে । এদিকে বিক্ষোভের মূল হোতাদের কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান। 

খুঁজুন