ভারতের গোয়া সফর সেরে ফেরার পথে বিমানবন্দরে হেনস্থার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী আয়েশা তাকিয়া। সপরিবারে মুম্বাইয়ের বিমান ধরার সময় তাকে জোর করে লাইনচ্যুত করার অভিযোগ উঠল গোয়া বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। আয়েশার ব্যবসায়ী স্বামী ফারহান আজমি সে নিয়ে সরব হন টুইটারে।
ফারহান জানান, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ছবিসহ টুইটারে গোটা ঘটনার বিবৃতি দেন ফারহান। তিনি গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ ঢেলে দিয়ে বলেন, তাকে এবং তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। শুধু তাই নয়, নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল বলেও অভিযোগ।
ফারহান এদিন অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুরের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে টুইট করতেই চারদিকে সাড়া পড়ে যায়। একজন পুরুষ পুলিশ অফিসার বলপূর্বক আয়েশাকে এভাবে তার পরিবারের থেকে আলাদা করতে পারেন কি না, সে নিয়ে প্রশ্ন ওঠে। শুধু তাই নয়, ফারহান জানান, বিমানবন্দরে উচ্চস্বরে তার নাম ঘোষণা করে অপমান করা হয়। তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালান নিরাপত্তা রক্ষীরা। যার পরই ক্রোধে ফেটে পড়েন ফারহান আজমি।
তার টুইটের প্রতিক্রিয়ায় যদিও পরে ক্ষমা চেয়ে নেয় গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, ভ্রমণের সময় আপনার এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন, এই বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে।
সূত্র : আনন্দবাজার
বিমানবন্দরে যৌন হেনস্থার শিকার বলিউড অভিনেত্রী
বিমানবন্দরে যৌন হেনস্থার শিকার বলিউড অভিনেত্রী
ভারতের গোয়া সফর সেরে ফেরার পথে বিমানবন্দরে হেনস্থার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী আয়েশা তাকিয়া। সপরিবারে মুম্বাইয়ের বিমান ধরার সময় তাকে জোর করে লাইনচ্যুত করার অভিযোগ উঠল গোয়া বিমানবন্দরে কর্তব্যরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। আয়েশার ব্যবসায়ী স্বামী ফারহান আজমি সে নিয়ে সরব হন টুইটারে।ফারহান জানান, দুই নিরাপত্তা কর্মী তাদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। ছবিসহ টুইটারে গোটা ঘটনার বিবৃতি দেন ফারহান। তিনি গোয়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ
ঢেলে দিয়ে বলেন, তাকে এবং তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। শুধু তাই নয়, নিরাপত্তা রক্ষীরা আয়েশাকে স্পর্শ করেছিল বলেও অভিযোগ।ফারহান এদিন অফিসার আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুরের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনে টুইট করতেই চারদিকে সাড়া পড়ে যায়। একজন পুরুষ পুলিশ অফিসার বলপূর্বক আয়েশাকে এভাবে তার পরিবারের থেকে আলাদা করতে পারেন কি না, সে নিয়ে প্রশ্ন
ওঠে। শুধু তাই নয়, ফারহান জানান, বিমানবন্দরে উচ্চস্বরে তার নাম ঘোষণা করে অপমান করা হয়। তার পকেটে হাত দিয়ে তল্লাশি চালান নিরাপত্তা রক্ষীরা। যার পরই ক্রোধে ফেটে পড়েন ফারহান আজমি।তার টুইটের প্রতিক্রিয়ায় যদিও পরে ক্ষমা চেয়ে নেয় গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়, ভ্রমণের সময় আপনার এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন, এই বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে। সূত্র : আনন্দবাজার
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত