অনলাইন ডেস্কঃ
ঝড়ে উড়ে আসা গ্রিন উইং ম্যাকাও পাখিটিকে আজ অবমুক্ত করা হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
এর আগে অবমুক্তির জন্য আজ কর্তৃপক্ষের কাছে পাখিটিকে হস্তান্তর করা হয়।
গত বৃহস্পতিবার বিকালে সাভার উপজেলার নয়ারহাটের চকলর গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, পাখিটি সিটিস অ্যাপেনডিক্স-এক ভুক্ত। ঝড়ের মধ্যে আহতাবস্থায় পাখিটিকে পাওয়া গিয়েছিল। পরে তা স্থানীয় হাবিবুর রহমান মেম্বারের হেফাজতে ছিল।
“পোষা পাখি ব্যবস্থাপনা, ২০২০-এর আলোকে এ ধরনের পাখি আমদানির ক্ষেত্রে বনবিভাগ এনওসি দেয় না। কিন্তু প্রাণিটি কোথা থেকে সাভারে উড়ে এলো খতিয়ে দেখা হচ্ছে।“
আজ শনিবার দুপুরে পাখিটির চিকিৎসা ও প্রতিপালনের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে সাফারি পার্কের পরিদর্শক গণমাধ্যমকে অবহিত করেন।
বিরল প্রজাতির ম্যাকাও পাখিটিকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে
বিরল প্রজাতির ম্যাকাও পাখিটিকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে
অনলাইন ডেস্কঃ ঝড়ে উড়ে আসা গ্রিন উইং ম্যাকাও পাখিটিকে আজ অবমুক্ত করা হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।এর আগে অবমুক্তির জন্য আজ কর্তৃপক্ষের কাছে পাখিটিকে হস্তান্তর করা হয়।গত বৃহস্পতিবার বিকালে সাভার উপজেলার নয়ারহাটের
চকলর গ্রাম থেকে পাখিটিকে উদ্ধার করা হয়।বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা জানান, পাখিটি সিটিস অ্যাপেনডিক্স-এক ভুক্ত। ঝড়ের মধ্যে আহতাবস্থায় পাখিটিকে পাওয়া গিয়েছিল। পরে তা স্থানীয় হাবিবুর রহমান মেম্বারের হেফাজতে ছিল।“পোষা পাখি ব্যবস্থাপনা, ২০২০-এর আলোকে এ ধরনের পাখি আমদানির
ক্ষেত্রে বনবিভাগ এনওসি দেয় না। কিন্তু প্রাণিটি কোথা থেকে সাভারে উড়ে এলো খতিয়ে দেখা হচ্ছে।“ আজ শনিবার দুপুরে পাখিটির চিকিৎসা ও প্রতিপালনের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে সাফারি পার্কের পরিদর্শক গণমাধ্যমকে অবহিত করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত