গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার বাদ ফজর উর্দুতে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এ বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হয়।
শুক্রবার জুমাবার হওয়ায় ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করবেন।বৃহত্তর এ জুমায় শরিক হতে গাজীপুর, ঢাকাসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন। বেলা দেড়টার দিকে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা জুবায়ের আহমদ। এর আগে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই মুসল্লিদের পদচারণায় পূর্ণ হয়ে যায় ইজতেমা মাঠ। ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বিশ্ব ইজতেমা শুরু
বিশ্ব ইজতেমা শুরু
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার বাদ ফজর উর্দুতে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এ বয়ান বাংলাসহ কয়েকটি
ভাষায় অনুবাদ করে শুনানো হয়।শুক্রবার জুমাবার হওয়ায় ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করবেন।বৃহত্তর এ জুমায় শরিক হতে গাজীপুর, ঢাকাসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন। বেলা দেড়টার দিকে
জুমার নামাজ অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা জুবায়ের আহমদ। এর আগে বৃহস্পতিবার দুপুরের মধ্যেই মুসল্লিদের পদচারণায় পূর্ণ হয়ে যায় ইজতেমা মাঠ। ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত