তেল উৎপাদনকারী দেশের সংস্থা ওপেক প্লাসের বৈঠক সামনে রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ডলারের বেশি বেড়ে গেছে।
সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৮ ডলার বা দুই শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার মূল্য বাড়ে শূন্য দশমিক ৭ শতাংশ। ওয়েস্ট টেক্সাস ইন্টামিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৩ ডলার বা দুই শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এটির দাম বাড়ে শূন্য দশমিক ৩ শতাংশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবারের বৈঠক শেষে ওপেক ও তার মিত্ররা তেলের উৎপাদন কমাতে পারে। জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী রাখতেই এ সিদ্ধান্ত আসতে পারে। যদিও সরবরাহ এখনো স্বাভাবিক নেই।
সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, চাহিদায় কমায় মূল্য ধরে রাখতে উৎপাদন কমাতে পারে ওপেক প্লাস। কারণ চীনের কিছু অংশে নতুন করে লকডাউন শুরু হয়েছে।
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
তেল উৎপাদনকারী দেশের সংস্থা ওপেক প্লাসের বৈঠক সামনে রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ডলারের বেশি বেড়ে গেছে।সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৮ ডলার বা দুই শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার
মূল্য বাড়ে শূন্য দশমিক ৭ শতাংশ। ওয়েস্ট টেক্সাস ইন্টামিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৩ ডলার বা দুই শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এটির দাম বাড়ে শূন্য দশমিক ৩ শতাংশ।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবারের বৈঠক শেষে ওপেক ও তার মিত্ররা
তেলের উৎপাদন কমাতে পারে। জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী রাখতেই এ সিদ্ধান্ত আসতে পারে। যদিও সরবরাহ এখনো স্বাভাবিক নেই।সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, চাহিদায় কমায় মূল্য ধরে রাখতে উৎপাদন কমাতে পারে ওপেক প্লাস। কারণ চীনের কিছু অংশে নতুন করে লকডাউন শুরু হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত