বিশ্বব্যাপী খাদ্যে ঘাটতি শুরু হয় করোনা মহামারীতে। সে সময় দেশে দেশে ধারাবাহিকভাবে কঠোর বিধিনিষেধে এই পরিস্থিতি সৃষ্টি হয়। বিশ্ব যখন সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্ট করছে ঠিক তখন-ই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ খাদ্য সঙ্কটকে আরো ঘনীভূত করে তোলে।
এরই মধ্যে এই যুদ্ধের প্রভাবে দেশে দেশে দেখা দিয়েছে রেকর্ড মূল্যস্ফীতি। বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। জানা গেছে, যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের কঠোর বিধিনিষেধের মুখে পড়েছে রাশিয়া। অন্যদিকে বন্ধ হয়ে গেছে ইউক্রেনের শস্য রফতানি। যুদ্ধকবলিত দেশ দু’টি বিশ্বব্যাপী খাদ্যের ১০ ভাগের এক ভাগ সরবরাহ করে। তারা বিশ্বের গম রফতানির ৩০ শতাংশের পাশাপাশি সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদন করে। কমপক্ষে ২৬টি দেশ তাদের অর্ধেকেরও বেশি খাদ্যশস্যের জন্য রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবেই যুদ্ধের প্রভাব গিয়ে পড়েছে আমদানীকারক দেশগুলোর ওপর।
চলতি সপ্তাহের শুরুতে ২০২২ সালের পর গমের দাম বেড়েছে ৫৩ শতাংশ। আরো ছয় শতাংশ বেড়ে যায় ভারতের গম রফতানি নিষিদ্ধের সিদ্ধান্তের পর।
গত বছরের জুলাইতে শুরু হওয়া ২০২১-২০২২ অর্থ বছরে রাশিয়া বিশ্ব চাহিদার ১৬ শতাংশ গম রফতানি করে। এ ক্ষেত্রে ইউক্রেনের অবদান ছিল ১০ শতাংশ। কিন্তু সঙ্ঘাত ছড়িয়ে পড়ায় দেশ দু’টি শস্য রফতানি নিষিদ্ধ করতে বাধ্য হয়।
ফেব্রুয়ারিতে রাশিয়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) বাইরে গম, রাই, যব ও ভুট্টা রফতানি ৩০ জুন পর্যন্ত সীমাবদ্ধ করে। এদিকে ইউক্রেন ওডেসাতে একমাত্র অবশিষ্ট বন্দর বন্ধ করে দিয়েছে।
তাছাড়া কাজাখস্তানসহ কয়েকটি প্রধান শস্য সরবরাহকারী দেশ যখন রফতানি বন্ধ করে দেয়, তখন পরিস্থিতি আরো খারাপ হয়। মূলত অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই দেশগুলো এমন সিদ্ধান্ত নেয়।
বিশ্বব্যাপী খাদ্য বিপর্যয়ের শঙ্কা
বিশ্বব্যাপী খাদ্য বিপর্যয়ের শঙ্কা
বিশ্বব্যাপী খাদ্যে ঘাটতি শুরু হয় করোনা মহামারীতে। সে সময় দেশে দেশে ধারাবাহিকভাবে কঠোর বিধিনিষেধে এই পরিস্থিতি সৃষ্টি হয়। বিশ্ব যখন সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্ট করছে ঠিক তখন-ই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ খাদ্য সঙ্কটকে আরো ঘনীভূত করে তোলে।এরই মধ্যে এই যুদ্ধের প্রভাবে দেশে দেশে দেখা দিয়েছে রেকর্ড মূল্যস্ফীতি। বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। জানা গেছে, যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের কঠোর বিধিনিষেধের মুখে পড়েছে রাশিয়া। অন্যদিকে বন্ধ হয়ে গেছে ইউক্রেনের শস্য রফতানি। যুদ্ধকবলিত দেশ দু’টি
বিশ্বব্যাপী খাদ্যের ১০ ভাগের এক ভাগ সরবরাহ করে। তারা বিশ্বের গম রফতানির ৩০ শতাংশের পাশাপাশি সূর্যমুখী তেলের ৬০ শতাংশ উৎপাদন করে। কমপক্ষে ২৬টি দেশ তাদের অর্ধেকেরও বেশি খাদ্যশস্যের জন্য রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবেই যুদ্ধের প্রভাব গিয়ে পড়েছে আমদানীকারক দেশগুলোর ওপর।চলতি সপ্তাহের শুরুতে ২০২২ সালের পর গমের দাম বেড়েছে ৫৩ শতাংশ। আরো ছয় শতাংশ বেড়ে যায় ভারতের গম রফতানি নিষিদ্ধের সিদ্ধান্তের পর।গত বছরের জুলাইতে শুরু হওয়া ২০২১-২০২২ অর্থ বছরে রাশিয়া বিশ্ব চাহিদার ১৬
শতাংশ গম রফতানি করে। এ ক্ষেত্রে ইউক্রেনের অবদান ছিল ১০ শতাংশ। কিন্তু সঙ্ঘাত ছড়িয়ে পড়ায় দেশ দু’টি শস্য রফতানি নিষিদ্ধ করতে বাধ্য হয়।ফেব্রুয়ারিতে রাশিয়া ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইএইইউ) বাইরে গম, রাই, যব ও ভুট্টা রফতানি ৩০ জুন পর্যন্ত সীমাবদ্ধ করে। এদিকে ইউক্রেন ওডেসাতে একমাত্র অবশিষ্ট বন্দর বন্ধ করে দিয়েছে।তাছাড়া কাজাখস্তানসহ কয়েকটি প্রধান শস্য সরবরাহকারী দেশ যখন রফতানি বন্ধ করে দেয়, তখন পরিস্থিতি আরো খারাপ হয়। মূলত অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই দেশগুলো এমন সিদ্ধান্ত নেয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত