শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, নিরাপদ ও পুষ্টিকর খাবারের মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের দেশের খাবার অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। তবে সকল খাবার খাওয়ার আগে আমাদের আরো সচেতন হতে হবে। নিরাপদ খাবার সুস্থ্য জাতি গঠনে অনন্য ভূমিকা পালন করে।
এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
সোমবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরো বলেন, সচেতনতার অভাবে ও কতিপয় অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় আমাদেরকে ভেজাল খাবার খাওযায়। তাই আমাদেরকে সচেতন হতে হবে। দেশে আগের মত এখন আর মঙ্গা নেই। খাদ্যে বাংলাদেশ এখন স্বয়ংসম্পন্ন। তবে আমরা এখন পর্যন্ত পুরোপুরি ভাবে খাদ্য নিরাপদ-তা বজায় রাখতে পারিনি। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার সহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা এবং নওগাঁ জেলার ১১টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের দেশের খাবার পুষ্টিকর.. খাদ্যমন্ত্রী
বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের দেশের খাবার পুষ্টিকর.. খাদ্যমন্ত্রী
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, নিরাপদ ও পুষ্টিকর খাবারের মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বিশ্বের অনেক দেশের চেয়ে আমাদের দেশের খাবার অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। তবে সকল খাবার খাওয়ার আগে আমাদের আরো সচেতন হতে হবে। নিরাপদ খাবার সুস্থ্য জাতি গঠনে অনন্য ভূমিকা পালন
করে। এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে।সোমবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরো বলেন, সচেতনতার অভাবে ও কতিপয় অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় আমাদেরকে ভেজাল খাবার খাওযায়। তাই আমাদেরকে সচেতন
হতে হবে। দেশে আগের মত এখন আর মঙ্গা নেই। খাদ্যে বাংলাদেশ এখন স্বয়ংসম্পন্ন। তবে আমরা এখন পর্যন্ত পুরোপুরি ভাবে খাদ্য নিরাপদ-তা বজায় রাখতে পারিনি। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার সহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা এবং নওগাঁ জেলার ১১টি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত