বায়ুদূষণের দিক দিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ঢাকা। দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রবিবার ঢাকার বাতাসের মান ‘বিপজ্জনক’।
সংস্থাটি জানিয়েছে, আজ সকালে ঢাকার বায়ু মান সূচকের (একিউআই) স্কোর ছিল ৩৭৪। দ্বিতীয় স্থানে আছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। সকালে সেখানকার একিউআই রেকর্ড করা হয় ২১৬। আর তৃতীয়স্থানে আছে ভারতের দিল্লি। বিশ্বের অন্যতম জনবহুল এ শহরের রবিবার সকালের বায়ু মানের স্কোর ছিল ২১৫। এ দুটি শহরের বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানিয়েছে আইকিউএয়ার।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের শীর্ষে অথবা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পরিস্থিতি ভালো না হওয়ায় সাধারণ মানুষ বায়ুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ঢাকা
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ঢাকা
বায়ুদূষণের দিক দিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ঢাকা। দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রবিবার ঢাকার বাতাসের মান ‘বিপজ্জনক’।সংস্থাটি জানিয়েছে, আজ সকালে ঢাকার বায়ু মান সূচকের (একিউআই) স্কোর ছিল
৩৭৪। দ্বিতীয় স্থানে আছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। সকালে সেখানকার একিউআই রেকর্ড করা হয় ২১৬। আর তৃতীয়স্থানে আছে ভারতের দিল্লি। বিশ্বের অন্যতম জনবহুল এ শহরের রবিবার সকালের বায়ু মানের স্কোর ছিল ২১৫। এ দুটি
শহরের বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানিয়েছে আইকিউএয়ার।উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের শীর্ষে অথবা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পরিস্থিতি ভালো না হওয়ায় সাধারণ মানুষ বায়ুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত