শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
খেলাধুলা বিশ্বমঞ্চে ফিরেই চমক দেখালো জিম্বাবুয়ে

বিশ্বমঞ্চে ফিরেই চমক দেখালো জিম্বাবুয়ে

ছয় বছর পর বিশ্বমঞ্চে ফিরেই চমক দেখালো জিম্বাবুয়ে । টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরূদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছে আফ্রিকার দেশটা। টস জিতে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩০ রানে থামে জিম্বাবুয়ে । জবাবে পাকিস্তানের ইনিংস থামে ১২৯ রানে ।

শুরুটা ভালোই করেন দুই জিম্বাবুইয়ান ওপেনার মাধভেরে আর ক্রেইগ আরভিন । ৪২ রানের ওপেনিং জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন হারিস রউফ । এরপর চলে জিম্বাবুয়ের ব্যাটারদের আসা যাওয়ার মিছিল । সর্বোচ্চ ৩১ রান করেন উইলিয়ামস । মোহাম্মদ ওয়াসিম ৪ নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বিপদে পড়ে পাকিস্তান । পাওয়ার প্লেতেই ফেরেন বাবর-রিজওয়ান । দলকে জয়ের বন্দরে ভেড়াতে চেষ্টা চালান শাদাব আর শান মাসুদ। এরপরই আঘাত হানেন সিকান্দার রাজা । এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন । শেষ বলে পাকিস্তানের প্রয়োজন ১ বলে ৩ রান। ২ রান নেওয়ার চেষ্টা করলেও রান আউট হয়ে যান শাহীন আফ্রিদি ।

খুঁজুন