সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

শফিউল আলম, স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান  শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয়  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। (২১ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ,থানার ওসি মোঃসাইফুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) শিল্পীরাণী মোদক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান,কৃষি অফিসার মোঃ নয়ন মিয়া,প্রমূখ।এছারাও যথযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এদিকে -উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা ক্রীড়া সংস্থা, প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ,সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। অন্যদিকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ও যথাযথ মর্যাদায়   শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং  শ্রদ্ধাঞ্জলি নিবেদন  শেষে শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন সহ দেয়া দুরুদ পাঠ করা হয় এবং  ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

খুঁজুন