সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বিশ্বম্ভরপুরে বিজয়ের মাস উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে বিজয়ের মাস উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 শফিউল আলম,স্টাফ রিপোর্টার:


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর`র 

আয়োজনে বিজয়ের মাস উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৯-ডিসেম্বর)  সকালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া পরিচালনা করেন কুতুবে বাঙ্গাল শায়েখে কাতিয়া (রহ:) এর খলিফা জেলার শাল্লা উপজেলার শায়খ ক্বারী বিলাল আহমদ। এসময় উপস্থিত ছিলেন শাহ দূন্দী সাতগাঁও শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম  মাওলানা শায়খ বদর উদ্দিন,জামেয়া ইসলামিয়া সাতগাঁও বাগুয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, অনন্তপুর গ্রামের উত্তর মহল্লার মোঃ সুরুজ আলী, ছয়ফুল আলম প্রমুখ। 

দোয়ায় স্বাধীনতা যুদ্ধ সহ দেশের কল্যাণে যাঁরা জীবন দান করেছেন তাঁদের  আত্মার মাগফিরাত কামনা করা হয়।

খুঁজুন