তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একটি বিশাল প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বর্তমানে এর প্রতি জনগণের আস্থার চরম সংকট রয়েছে। বিটিভিকে পুনরায় জনগণের নির্ভরযোগ্য ও আস্থাভাজন সম্প্রচার মাধ্যম হিসেবে গড়ে তোলাই এখন তাঁর প্রধান চ্যালেঞ্জ।
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, "আমরা নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। বিটিভি ও বাংলাদেশ বেতারকে কীভাবে যুগোপযোগী করা যায় এবং সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কতটা স্বায়ত্তশাসন দেওয়া সম্ভব, তা নিয়ে আমাদের পরিকল্পনা চলছে। পুরো মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।"
গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার ও সদস্য বিএম বেলাল। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিটিভিকে জনগণের আস্থায় ফেরানোই বড় চ্যালেঞ্জ
বিটিভিকে জনগণের আস্থায় ফেরানোই বড় চ্যালেঞ্জ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একটি বিশাল প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বর্তমানে এর প্রতি জনগণের আস্থার চরম সংকট রয়েছে। বিটিভিকে পুনরায় জনগণের নির্ভরযোগ্য ও আস্থাভাজন সম্প্রচার মাধ্যম হিসেবে গড়ে তোলাই এখন তাঁর প্রধান চ্যালেঞ্জ।বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, "আমরা নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে
কাজ করে যাচ্ছি। বিটিভি ও বাংলাদেশ বেতারকে কীভাবে যুগোপযোগী করা যায় এবং সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কতটা স্বায়ত্তশাসন দেওয়া সম্ভব, তা নিয়ে আমাদের পরিকল্পনা চলছে। পুরো মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।"গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামরুল
ইসলাম খান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু।এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার ও সদস্য বিএম বেলাল। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত