শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
বিনোদন বিটিভির জন্মদিনে প্রকাশ হয়ছে বিশেষ গ্রন্থ ‘তারিখ অভিধান’

বিটিভির জন্মদিনে প্রকাশ হয়ছে বিশেষ গ্রন্থ ‘তারিখ অভিধান’

পথচলার ষাট বছর পূর্ণ করে ফেললো বাংলাদেশ টেলিভিশন- বিটিভি। সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেলটির জন্মদিন ঘিরে চ্যানেল আই আয়োজন করেছিলো এক ভিন্নধর্মী এক অনুষ্ঠান। গান, স্মৃতিচারণ, বইয়ের মোড়ক খোলার আয়োজন আর আড্ডায় বুধবারের সকালটা ছিলো একেবারেই ভিন্ন ধরনের। 

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের। বিটিভি নামেই পরিচিত দেশের সকল মানুষের কাছে। সৃষ্টি সৃজনের সূতিকাগার এই টেলিভিশন চ্যানেলের পথচলায় চড়াই উতরাই থাকলেও এক সময় বিটিভিই ছিল দেশের কোটি মানুষের দর্শকপ্রিয় অনুষ্ঠানের বিশাল সম্ভার। 

তাই টেলিভিশন চ্যানেলটির অতীত ঐতিহ্যর সাথে নতুন প্রজন্মের মেলবন্ধন রচনায় বেসরকারি সম্প্রচার প্রতিষ্ঠান চ্যানেল আই আয়োজন করেছিলো বিটিভির জন্মদিনের অনুষ্ঠান। গান গল্পের আড্ডায় বুধবারে সকালে চ্যানেল আই প্রাঙ্গণ হয়ে উঠিছিল বিটিভির নবীন প্রবীণ শিল্পী কলাকুশলীদের মিলনমেলায়। 

দেশের টেলিভিশনের অতীত ইতিহাস সংরক্ষণের জন্য লেখক, সাংবাদিক নাট্যকার আহমেদ রেজাউর রহমানের গবেষণা গ্রন্থবাংলাদেশ টেলিভিশন তারিখ অভিধানেরমোড়ক খোলা হয় এই আয়োজনে। 

বহুমুখী প্রতিভার লেখক, সাংবাদিক নাট্যকার আহমেদ রেজাউর রহমানের সঙ্গে বিটিভি সম্পর্ক অনেক পুরোনো। বাংলাদেশ টেলিভিশন নিয়ে যে কয়েকজন মানুষ নিরন্তর গবেষণা চালিয়ে আসছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। বিটিভির এর আগে তিনি লিখেছেন গবেষণাধর্মী১৯৭১ ঢাকা টেলিভিশনগ্রন্থটি।

তারই ধারাবাহিকতায় এবার আহমেদ রেজাউর রহমান সামনে আনছেন বিটিভি নিয়ে তার আরেকটি গ্রন্থ। বাংলাদেশ টেলিভিশনের নানা ধরনের অনুষ্ঠানের প্রচার সময় নিয়ে রচিত হয়েছেতারিখ অভিধান তার তথ্যবহুল এই বইটিতে ১৯৭১-১৯৮০ সাল পর্যন্ত সময়কে তুলে ধরা হয়েছে।

লেখক আহমেদ রেজাউর রহমানের বলেন, বিটিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান নাটক সম্প্রচারের দিন তারিখের ইতিহাস নিয়ে ধারাবাহিক বইয়ের প্রথম খণ্ড এটি। দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশেরও আশা রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বইটি খুবই প্রয়োজনীয় হবে বলে জানিয়েছেন প্রকাশক মনিরুল হক।

অনুষ্ঠানে আসা তারকারা বলেন, বিটিভি মানুষকে যেমন স্বপ্ন দেখিয়েছে তেমনি মেধার সম্মেলনও ঘটিয়েছিল এই প্রতিষ্ঠানটি তাই রাজনীতি প্রভাবমুক্ত রেখে বিটিভি পরিচালনা করলে এক অনন্য উচ্চতায় চলে যেতো। উল্লেখ্য, চ্যানেল আই প্রতি বছর ২৫ ডিসেম্বর বিটিভির জন্মদিনে নিজস্ব আঙিনায় আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। এবারও তার ব্যতিক্রম হলো না। 

খুঁজুন