সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশপাশের নদ নদী দখল ও কারখানার বজ্র মিশ্রিত পানি ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগ এনে গতকাল শুক্রবার একটি পরিবেশবাদী সংগঠন ব্রহ্মপুত্র নদে গন গোসল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
উপজেলার সনমান্দী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের অলিপুরা সেতুর নিচে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে প্রতিবাদ সভা শেষে গন গোসলে অংশ নেন স্থানীয় সনমান্দী জনকল্যাণ পরিষদ, মারুবদী যুব কল্যাণ সংঘ এবং মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের পাড়ে বসবাসরত নারী পুরুষ ও জনপ্রতিনিধিরা।
প্রতিবাদ সভায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভুইয়া, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহাম্মেদ, মারুবদী যুব কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মীমরাজ হোসেন, সনমান্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য রুহুল আমিন, অলিপুরা সেতু রাবার ড্যাম সমিতির সাধারণ সম্পাদক নিয়ন সুমন প্রমূখ।
বক্তারা বলেন, সোনারগাঁ উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদ দখল করে বিভিন্ন শিল্প কারখানার মালিকরা কারখানা স্থাপন করেছে এবং ওই কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি নদ নদীতে ফেলার কারনে এলাকার পরিবেশ ও জীব বৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।
বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের গণগোসল
বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের গণগোসল
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশপাশের নদ নদী দখল ও কারখানার বজ্র মিশ্রিত পানি ফেলে পরিবেশ দূষণ করার অভিযোগ এনে গতকাল শুক্রবার একটি পরিবেশবাদী সংগঠন ব্রহ্মপুত্র নদে গন গোসল ও প্রতিবাদ সভার আয়োজন করে। উপজেলার সনমান্দী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের অলিপুরা সেতুর নিচে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে প্রতিবাদ সভা শেষে গন গোসলে অংশ নেন স্থানীয়
সনমান্দী জনকল্যাণ পরিষদ, মারুবদী যুব কল্যাণ সংঘ এবং মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের পাড়ে বসবাসরত নারী পুরুষ ও জনপ্রতিনিধিরা।প্রতিবাদ সভায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভুইয়া, সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহাম্মেদ, মারুবদী যুব কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মীমরাজ হোসেন, সনমান্দী ইউনিয়নের ৩ নং
ওয়ার্ডের সাবেক সদস্য রুহুল আমিন, অলিপুরা সেতু রাবার ড্যাম সমিতির সাধারণ সম্পাদক নিয়ন সুমন প্রমূখ। বক্তারা বলেন, সোনারগাঁ উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদ দখল করে বিভিন্ন শিল্প কারখানার মালিকরা কারখানা স্থাপন করেছে এবং ওই কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি নদ নদীতে ফেলার কারনে এলাকার পরিবেশ ও জীব বৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত