রোকসানা মনোয়ার ঃ
সোমবার থেকে জাতীয় গ্রীড সঞ্চালন লাইনে যুক্ত হচ্ছে আরও প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। সিলেটের বিয়ানীবাজার গ্যাসকেন্দ্রের ১ নম্বর কূপ থেকে এই গ্যাস সঞ্চালন লাইনে যুক্ত হবে। যা চলমান গ্যাস সঙ্কটক কিছুটা লাঘব সম্ভব হবে বলে মনে করছে বাপেক্স।
পরিত্যক্ত অবস্থায় থাকা বিয়ানীবাজারের ১ কূপ গত গত সেপ্টেম্বরে খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
সোমবার থেকে এই কূপ হতে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল জলিল প্রামানিক। তিনি জানান, রোববার বিকেলে পরীক্ষামূলক সব কাজ সম্পন্ন করা হয়েছে। গ্যাসের চাপ পরীক্ষার কাজ শেষে চূড়ান্ত পর্যায়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের জন্য কারিগরি সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ (সোমবার) সকাল থেকেই এ কূপ হতে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু হবে।
এই কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন গ্যাস গ্রিড লাইনে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি।
বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস তোলা শুরু হয়। ২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে আবার গ্যাস উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষ দিকে আবারও তা বন্ধ হয়ে যায়। ২০১৭ সালের শুরু থেকেই কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাপেক্স ওই কূপে অনুসন্ধানকাজ চালিয়ে গ্যাসের মজুত পায়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ওই কূপে নতুন করে পুনঃখননকাজ (ওয়ার্ক ওভার) শুরু হয়। পুণঃখনন শেষে গত ১০ নভেম্বর থেকে ক’পে গ্যাসের মজুদের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর গ্যাসের চাপ পরীক্ষা শেষে কূপ থেকে দ্রুত জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত করা হয়।
বিয়ানীবাজার ১ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু
বিয়ানীবাজার ১ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু
রোকসানা মনোয়ার ঃসোমবার থেকে জাতীয় গ্রীড সঞ্চালন লাইনে যুক্ত হচ্ছে আরও প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। সিলেটের বিয়ানীবাজার গ্যাসকেন্দ্রের ১ নম্বর কূপ থেকে এই গ্যাস সঞ্চালন লাইনে যুক্ত হবে। যা চলমান গ্যাস সঙ্কটক কিছুটা লাঘব সম্ভব হবে বলে মনে করছে বাপেক্স।পরিত্যক্ত অবস্থায় থাকা বিয়ানীবাজারের ১ কূপ গত গত সেপ্টেম্বরে খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।সোমবার থেকে এই কূপ হতে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল
জলিল প্রামানিক। তিনি জানান, রোববার বিকেলে পরীক্ষামূলক সব কাজ সম্পন্ন করা হয়েছে। গ্যাসের চাপ পরীক্ষার কাজ শেষে চূড়ান্ত পর্যায়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের জন্য কারিগরি সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ (সোমবার) সকাল থেকেই এ কূপ হতে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু হবে।এই কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন গ্যাস গ্রিড লাইনে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তিনি।বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে ১৯৯১ সালে গ্যাস তোলা শুরু হয়। ২০১৪ সালে তা বন্ধ হয়ে যায়।
২০১৬ সালে আবার গ্যাস উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষ দিকে আবারও তা বন্ধ হয়ে যায়। ২০১৭ সালের শুরু থেকেই কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাপেক্স ওই কূপে অনুসন্ধানকাজ চালিয়ে গ্যাসের মজুত পায়। এর পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ওই কূপে নতুন করে পুনঃখননকাজ (ওয়ার্ক ওভার) শুরু হয়। পুণঃখনন শেষে গত ১০ নভেম্বর থেকে ক’পে গ্যাসের মজুদের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর গ্যাসের চাপ পরীক্ষা শেষে কূপ থেকে দ্রুত জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত