শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বিয়ে বাড়ির খাবার খেয়ে বরসহ ৪০ জন অসুস্থ

বিয়ে বাড়ির খাবার খেয়ে বরসহ ৪০ জন অসুস্থ

মহেশখালী প্রতিনিধি :

মহেশখালীতে এক বিয়ে বাড়িতে খাবার খেয়ে ৪০ জন ডায়রিয়া ও পেট ব্যথায় আক্রান্ত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, পৌরসভার পুটিবিলা জাহাঙ্গীর আলমের সঙ্গে বড় মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনার জৈনক সলিমের মেয়ের বিয়ে বাড়িতে খাওয়া-দাওয়া শেষে বরযাত্রীসহ ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। খাদ্যে ভেজাল থাকায় এমনটা হয় বলে মনে করেন হাসপাতালের চিকিৎসক।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে পৌরসভার পুটিবিলা এলাকায় বিয়ে বাড়িতে বরপক্ষ আসার পর খাওয়া দাওয়া শুরু হয়। উভয় পক্ষের অধিকাংশ মানুষ এক সঙ্গে খেতে বসেন। খাওয়ার পর রাতেই অনেকের পেটে ব্যথা শুরু করে। এরপর পাতলা পায়খানা শুরু হয়। পরের রাত সাড়ে ৯টা থেকে এ পর্যন্ত ৪০ জনকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থা একটু উন্নতি হলে হাসপাতালে থেকে অনেককেই বাড়িতে পাঠানো হয়। কারণ দূর-দূরান্ত থেকে আসা অতিথিদের, ভর্তি রয়েছে, জসিম উদ্দিন, তাহেরা খাতুন, জান্নাতুল ফেরদৌস, খুরশিদা, মোহাম্মদ শফি, গিয়াস উদ্দিন, জুলেখা, নাছিমা, মকসুদ মিয়া, আরফাত হোসেন, জাগির হোসেন, সায়মা, রাজিয়া বেগম, ইসলাম খাতুন, রিয়া মনি'সহ আরো অনেকে।

বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ শেফা আক্তার (১৮) জানান, গত শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করি। পরে পেটে ব্যথা উঠে। রাতে পাতলা পায়খানা হওয়ার পর দুপুরে মহেশখালী হাসপাতালে ভর্তি হই। এছাড়া আমাদের সঙ্গে যারা খেয়েছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাহফুজুল হক জানান, বিয়ে বাড়ির অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেই পেটের ব্যথা নিয়ে শুক্রবার রাত ৯টা থেকে পর্যন্ত ৪০ জন রোগী এ হাসপাতালে ভর্তি হন, সবার চিকিৎসা চলছে।

খুঁজুন