নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
বিয়ে করলেন আলোচিত- সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। তাঁর বর সাবেক কোন মন্ত্রী নন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা।
৩ বছর আগে ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি সানাই নিজেই ঘোষণা দিয়ে বলেছিলেন " আমি বিয়ে করছি। বর সাবেক এক মন্ত্রী। আজ সকালে আমাদের বাগদাদ হয়ে গেছে।"
এর পর আর তার বিয়ের খবর নিয়ে কোন আলোচনা হয়নি মিডিয়াপাড়ায়।
এদিকে আর অভিনয় করবেন না বলে গত বছরই ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব সানাই মাহবুব। তারপর থেকেই বিনোদন জগতে আর আলোচনায় নেই তিনি। এরই মাঝে আবারও নতুন করে আলোচনায় এলেন সানাই মাহবুব। শুক্রবার বিকেলে নীলফামারী শহরে নানার বাড়ি শাহীপাড়া সংলগ্ন আলমগীরের মোড় নামক এলাকায় বাবার বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন সানাই। সানাইয়ের বর আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি গ্রামের আনছার আলীর ছেলে। বিয়েতে দেনমোহর লিখা হয়েছে ৯ লাখ ১ হাজার ১০১ টাকা বলে জানিয়েছেন তার নিকট এক আত্মীয়।
ওই নিকট আত্মীয় জানান,বাবার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন আলোচিত এই অভিনেত্রী। একে বারে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় বিয়ে। অতিথি ছিলেন শুধু মাত্র পরিবারের হাতেগনা সদস্যরা।
জুম্মার নামাজ শেষে পরপরই একটি কারে চরে বর আর তিনটি মাইকক্রোবাসে আসেন বরের নিকট আত্মীয়রা। দ্রুত সময়ের মধ্যে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এর পর বিকেল ৬টার দিকে কনে সানাইকে নিয়ে নিজ বাড়ীর উদ্দেশে রওনা হন বর আবু সালহে মুসা।
এদিকে সানাই এর বিয়ে আজ হলেও অজানা ছিল জেলার গণমাধ্যম কর্মীদের। বাড়ীর সামনে বর যাত্রীর বহর আসার পর খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যম কর্মীদের মাঝে। এসময় বেশ ক'জন গণমাধ্যম কর্মী সানাইয়ের বাড়ীর সামনে হাজির হলেও অনুমতির অভাবে বিয়ে বাড়ীতে প্রবেশ করতে পারেননি কেউ।
সানাইয়ের বাবা মাহবুবুর রহমান একটি এনজিওতে এবং মা মেরিনা মাহবুব স্কুল শিক্ষিকা হিসেবে কর্মরত। জানা গেছে, অনেকটা ঘরোয়া পরিবেশে বিয়েটা সেরেছেন এই অভিনেত্রী।
তিন বছর আগে কি হয়েছিল তা নিয়ে জল ঘোলাও কম হয়নি। তবে তিন বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী।
বিনোদন জগতে ক্যারিয়ার গড়তে এসে খুব একটা সুবিধা করতে পারেননি সানাই। আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিতই হয়েছেন বেশি। গত বছর তিনি অভিনয় ছেড়ে আল্লাহর পথে বাকি জীবন কাটানোর ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকেই হিজাব পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত হতে দেখা যেত তাঁকে।
বিয়ে করলেন সানাই, বর সাবেক ব্যাংক কর্মকর্তা
বিয়ে করলেন সানাই, বর সাবেক ব্যাংক কর্মকর্তা
নীলফামারী জেলা প্রতিনিধি ঃবিয়ে করলেন আলোচিত- সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। তাঁর বর সাবেক কোন মন্ত্রী নন বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা।৩ বছর আগে ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি সানাই নিজেই ঘোষণা দিয়ে বলেছিলেন " আমি বিয়ে করছি। বর সাবেক এক মন্ত্রী। আজ সকালে আমাদের বাগদাদ হয়ে গেছে।"এর পর আর তার বিয়ের খবর নিয়ে কোন আলোচনা হয়নি মিডিয়াপাড়ায়। এদিকে আর অভিনয় করবেন না বলে গত বছরই ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব সানাই মাহবুব। তারপর থেকেই বিনোদন জগতে আর আলোচনায় নেই তিনি। এরই মাঝে আবারও নতুন করে আলোচনায় এলেন সানাই মাহবুব। শুক্রবার বিকেলে নীলফামারী শহরে নানার বাড়ি শাহীপাড়া সংলগ্ন আলমগীরের মোড় নামক এলাকায় বাবার বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন সানাই। সানাইয়ের বর আবু সালেহ মুসা
একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি গ্রামের আনছার আলীর ছেলে। বিয়েতে দেনমোহর লিখা হয়েছে ৯ লাখ ১ হাজার ১০১ টাকা বলে জানিয়েছেন তার নিকট এক আত্মীয়।ওই নিকট আত্মীয় জানান,বাবার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন আলোচিত এই অভিনেত্রী। একে বারে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় বিয়ে। অতিথি ছিলেন শুধু মাত্র পরিবারের হাতেগনা সদস্যরা। জুম্মার নামাজ শেষে পরপরই একটি কারে চরে বর আর তিনটি মাইকক্রোবাসে আসেন বরের নিকট আত্মীয়রা। দ্রুত সময়ের মধ্যে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এর পর বিকেল ৬টার দিকে কনে সানাইকে নিয়ে নিজ বাড়ীর উদ্দেশে রওনা হন বর আবু সালহে মুসা।এদিকে সানাই এর বিয়ে আজ হলেও অজানা ছিল জেলার গণমাধ্যম কর্মীদের। বাড়ীর সামনে বর যাত্রীর বহর আসার পর
খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যম কর্মীদের মাঝে। এসময় বেশ ক'জন গণমাধ্যম কর্মী সানাইয়ের বাড়ীর সামনে হাজির হলেও অনুমতির অভাবে বিয়ে বাড়ীতে প্রবেশ করতে পারেননি কেউ। সানাইয়ের বাবা মাহবুবুর রহমান একটি এনজিওতে এবং মা মেরিনা মাহবুব স্কুল শিক্ষিকা হিসেবে কর্মরত। জানা গেছে, অনেকটা ঘরোয়া পরিবেশে বিয়েটা সেরেছেন এই অভিনেত্রী।তিন বছর আগে কি হয়েছিল তা নিয়ে জল ঘোলাও কম হয়নি। তবে তিন বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী। বিনোদন জগতে ক্যারিয়ার গড়তে এসে খুব একটা সুবিধা করতে পারেননি সানাই। আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিতই হয়েছেন বেশি। গত বছর তিনি অভিনয় ছেড়ে আল্লাহর পথে বাকি জীবন কাটানোর ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকেই হিজাব পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত হতে দেখা যেত তাঁকে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত