জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে মিডিয়াতে চলছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, হানিমুনে কোথায় যাবেন বিয়ের আগে সেই পরিকল্পনাও সেরে ফেলেছেন এই হবু দম্পতি।
রণবীর ও আলিয়া হানিমুনে যাবেন দক্ষিণ আফ্রিকায়। চলতি বছরের শুরুতে ইংরেজি নতুন বছর উদযাপন করতে দেশটিতে গিয়েছিলেন এই জুটি। সেখানে সাফারিতে ঘুরাঘুরি বেশ উপভোগ করেছেন তারা। তাই বিয়ের পরও সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন।
এ প্রসঙ্গে তারকা জুটির ঘনিষ্ঠ এক সূত্র জানান, ‘রণবীর ও আলিয়া দক্ষিণ আফ্রিকায় হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশে নতুন বছর উদযাপনের পর আবারো আফ্রিকার সাফারি ঘুরে দেখার পরিকল্পনা করেছেন তারা।'
জানা গেছে, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর-আলিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। মেহেদি, সংগীত অনুষ্ঠানের আয়োজন শেষে ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন তারা। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাইছেন রণবীর।
সুত্র : ইন্ডিয়া টুডে
বিয়ের আগেই হানিমুন ভাবনা রণবীর-আলিয়ার
বিয়ের আগেই হানিমুন ভাবনা রণবীর-আলিয়ার
জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে মিডিয়াতে চলছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, হানিমুনে কোথায় যাবেন বিয়ের আগে সেই পরিকল্পনাও সেরে ফেলেছেন এই হবু দম্পতি।রণবীর ও আলিয়া হানিমুনে যাবেন দক্ষিণ আফ্রিকায়। চলতি বছরের শুরুতে ইংরেজি নতুন বছর উদযাপন করতে দেশটিতে গিয়েছিলেন
এই জুটি। সেখানে সাফারিতে ঘুরাঘুরি বেশ উপভোগ করেছেন তারা। তাই বিয়ের পরও সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন।এ প্রসঙ্গে তারকা জুটির ঘনিষ্ঠ এক সূত্র জানান, ‘রণবীর ও আলিয়া দক্ষিণ আফ্রিকায় হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশে নতুন বছর উদযাপনের পর আবারো আফ্রিকার সাফারি ঘুরে দেখার পরিকল্পনা করেছেন
তারা।'জানা গেছে, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর-আলিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। মেহেদি, সংগীত অনুষ্ঠানের আয়োজন শেষে ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসবেন তারা। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাইছেন রণবীর। সুত্র : ইন্ডিয়া টুডে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত