ঈদের দিনে বজ্রপাতে সারাদেশে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে টাঙ্গাইলে তিন কিশোর মারা গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে একজন, বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল
বজ্রপাতে টাঙ্গাইলের কালিহাতীতে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরিফ (১৪), ফয়সাল (১৩), রাকিব (৩০)। তারা একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ঈদের নামাজের জন্য তারা নিউ ধলেশ্বরী নদীতে গোসলে করতে যান। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩ মে) সকালে এই ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, সকালে নয়ানগর গ্রামের শাহজাহান মিয়া ও সত্যলাল দাস বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়ার মৃত্যু হয়। আহত হন সত্যলাল দাস।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের দুর্গাপুরে এ ঘটনা ঘটে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় জানান, হাসপাতালে আনার আগেই রনি মিয়ার মৃত্যু হয়েছে।
বাগেরহাট
বাগেরহাটের মোংলায় বজ্রপাতে মহির উদ্দিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য অজিত মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢালিরখন্ড এলাকা থেকে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন মহির উদ্দিন শেখ।। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে দেশের ছয়জেলায় আটজনের মৃত্যু
বজ্রপাতে দেশের ছয়জেলায় আটজনের মৃত্যু
ঈদের দিনে বজ্রপাতে সারাদেশে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে টাঙ্গাইলে তিন কিশোর মারা গেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় একজন, হবিগঞ্জে একজন, বাগেরহাটে একজনের মৃত্যু হয়েছে।টাঙ্গাইলবজ্রপাতে টাঙ্গাইলের কালিহাতীতে ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- আরিফ (১৪), ফয়সাল (১৩), রাকিব (৩০)। তারা একই গ্রামের বাসিন্দা।জানা গেছে, ঈদের নামাজের জন্য তারা নিউ ধলেশ্বরী নদীতে গোসলে করতে যান। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার
পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।হবিগঞ্জহবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩ মে) সকালে এই ঘটনা ঘটে।আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, সকালে নয়ানগর গ্রামের শাহজাহান মিয়া ও সত্যলাল দাস বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়ার মৃত্যু হয়। আহত হন সত্যলাল দাস।ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল ৯টার দিকে
উপজেলা সদরের দুর্গাপুরে এ ঘটনা ঘটে।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় জানান, হাসপাতালে আনার আগেই রনি মিয়ার মৃত্যু হয়েছে।বাগেরহাটবাগেরহাটের মোংলায় বজ্রপাতে মহির উদ্দিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ইউপি সদস্য অজিত মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢালিরখন্ড এলাকা থেকে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন মহির উদ্দিন শেখ।। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত