জামালপুরের বকশীগঞ্জে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নিলাক্ষিয়া রূপজাহান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। সাজিমারা তারেক রহমান ফুটবল একাদশ বনাম দাসপাড়া সার্জেন্ট ফুটবল একাদশের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৩-১ গোলে জয়লাভ করে দাসপাড়া সার্জেন্ট ফুটবল একাদশ। নিলাক্ষিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন কতৃক আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সিনিয়র আইনজীবি মোকাম্মেল হক।
সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ। সহ-সভাপতি ছিলেন নিলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি। প্রধান উপদেষ্ঠা হিসেবে উপস্থিত ছিলেন আশফাকুর রহমান মিথুন। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে প্রায় ১০ সহস্রাধিক দর্শক খেলাটি উপভোগ করেন।
পরে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও ম্যানেজারের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল এবং রানার্স আপ দলের অধিনায়ক ও ম্যানেজারের হাতে ২য় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক দেলোয়ার হোসেন। নিলাক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ উদ্দিনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের তত্বাবধানে খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক রুস্তম আলী,প্রধান শিক্ষক সুজা উদ্দিন