সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বকশীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

বকশীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বকশীগঞ্জ থানায় শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনী এবং এন এম হাইস্কুল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান-ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। 

সকালে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বকশীগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা,বকশীগঞ্জ পৌরসভা, হাসপাতাল, বাংলাদেশ আওয়ামীলীগ বকশীগঞ্জ উপজেলা শাখা,উপজেলা বিএনপি,ব্যাংক ম্যানেজার এসোসিয়েশন, শিল্প ও বণিক সমিতি,বকশীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এন এম হাইস্কুল মাঠে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 


এরপর সকাল সাড়ে ৮ টায় এন এম হাইস্কুল মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড,স্কুল,মাদ্রাসার ছাত্রছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। পরে অতিথিরা স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন।  


এছাড়াও বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন। বাদ যোহর সকল মসজিদ,মন্দির,গীর্জা ও প্যাগোডায় শহীদদের আত্বার মাগফেরাত এবং জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা এবং হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন। বিকালে ঝংকার সিনেমা হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন। এন এম হাইস্কুল মাঠে মুক্তিযোদ্ধা একাদশ বনাম উপজেলা চেয়ারম্যান একাদশ ও ইউএনও একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।  অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  


বিজয় দিবসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা,সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন,জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন,ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান, অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহম্মেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

খুঁজুন