সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বকশীগঞ্জে মসজিদ কমিটির সভাপতিকে ফাসাঁতে গিয়ে ফেন্সিডিলসহ যুবক আটক

বকশীগঞ্জে মসজিদ কমিটির সভাপতিকে ফাসাঁতে গিয়ে ফেন্সিডিলসহ যুবক আটক

জামালপুর প্রতিনিধি :

পূর্ব বিরোধের জেরে জামালপুরের বকশীগঞ্জে মসজিদ কমিটির সভাপতিকে মাদক দিয়ে ফাসাঁতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ইসরাফিল (৪০) নামে এক যুবক। রোববার ভোর রাতে বৈষ্টবপাড়া এলাকা থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ। আটক ইসরাফিল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পাচঁ মেঘাদল গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়,বকশীগঞ্জ উপজেলার বৈষ্টবপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে মুর্শিদ মিয়ার সাথে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পাচঁ মেঘাদল গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে ইসরাফিলের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধের জের ধরে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মুর্শিদ মিয়াকে ফাসাঁতে গত ২৫ ফেব্রুয়ারি শনিবার রাতে মুর্শিদের ঘরের পিছনে একটি ব্যাগে ২০ বোতল ফেন্সিডিল রেখে যায় ইসরাফিল। পরে ইসরাফিলই আবার বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় মুর্শিদ মিয়ার বাড়িতে অবৈধ ফেন্সিডিল মজুদ রয়েছে। 

পুুলিশ রোববার রাত ৩ টার দিকে মুর্শিদ মিয়ার বাড়িতে গিয়ে তার ঘরের পিছন থেকে ফেন্সিডিল উদ্ধার করে এবং মুর্শিদ মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। মুর্শিদ মিয়া এ বিষয়ে কিছু জানে না বলে পুলিশকে জানায়। এলাকাবাসীও মুর্শিদ মিয়া ভালো মানুষ এবং মসজিদ কমিটির সভাপতি বলে পুলিশকে জানায়। এ সময় পুলিশের সন্দেহ হলে কৌশলে ইসরাফিলকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসরাফিল জানায় পূর্ব বিরোধের জেরে মুর্শিদকে শায়েস্তা করতেই এই নাটক সাজায় সে। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল রানা জানান, বিরোধের জেরেই মসজিদ কমিটির সভাপতি মুর্শিদ মিয়াকে ফাসাঁতে নাটক সাজিয়েছিলো ইসরাফিল। পুলিশের সন্দেহ হওয়ায় ইসরাফিলকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সত্য ঘটনা বেরিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুঁজুন