জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা রোধে শোভাযাত্রা-মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ ‘পথে ঘাটে দিনে রাতে,চলতে চাই নিরাপদে’-এই শ্নোগান নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার দুপুরে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুঝুড়ি বাজারে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির সহায়তায় গারো সম্প্রদায়ের সামাজিক সংগঠন, বৈষ্ণবপাড়া আদর্শ বহুমুখী যুব উন্নয়ন সংঘ ও বিভিন্ন ক্লাষ্টার এ আয়োজন করে।
নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি। উদ্বোধন শেষে নারীর প্রতি সহিংসতা রোধে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বালুঝুড়ি বাজার প্রদক্ষিণ করে। পরে বালুঝুড়ি বাজারে কামালপুর-লাউচাপড়া সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বালুঝুড়ি ক্লাস্টারের সভাপতি তেনজিলা দিওয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিঘলাকোনা সাধু আন্দ্রে ধর্মপল্লীর পালক পুরোহিত ডমিনিক সরকার সিএসসি, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. অনন্ত মারাক ,সাংবাদিক মাসুদ উল হাসান,আদিবাসী বহুমুখী ঋণদান ও সঞ্চয় সমিতির সভাপতি মি. রতন বনোয়ারী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র কর্মসূচী কর্মকর্তা সুরঞ্জন রাকসাম।
সভা শেষে বিভিন্ন সবজি বীজ ক্রয়ের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১৩০ জন সদস্যকে ১হাজার ২ শ টাকা করে সহায়তা দেওয়া হয়। চলতি বছর এই কর্মসূচীর আওতায় ৬৫০ জন প্রান্তিক কৃষক পাবেন এই বিনিয়োগ সহায়তা।
বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা রোধে শোভাযাত্রা ও মানববন্ধন
বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা রোধে শোভাযাত্রা ও মানববন্ধন
জামালপুর প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জে নারীর প্রতি সহিংসতা রোধে শোভাযাত্রা-মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ ‘পথে ঘাটে দিনে রাতে,চলতে চাই নিরাপদে’-এই শ্নোগান নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।শনিবার দুপুরে সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুঝুড়ি বাজারে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির সহায়তায় গারো সম্প্রদায়ের সামাজিক সংগঠন, বৈষ্ণবপাড়া আদর্শ বহুমুখী যুব উন্নয়ন সংঘ ও বিভিন্ন ক্লাষ্টার এ আয়োজন করে।নারীর
প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি। উদ্বোধন শেষে নারীর প্রতি সহিংসতা রোধে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বালুঝুড়ি বাজার প্রদক্ষিণ করে। পরে বালুঝুড়ি বাজারে কামালপুর-লাউচাপড়া সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বালুঝুড়ি ক্লাস্টারের সভাপতি তেনজিলা দিওয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দিঘলাকোনা সাধু আন্দ্রে ধর্মপল্লীর পালক পুরোহিত ডমিনিক সরকার সিএসসি,
ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. অনন্ত মারাক ,সাংবাদিক মাসুদ উল হাসান,আদিবাসী বহুমুখী ঋণদান ও সঞ্চয় সমিতির সভাপতি মি. রতন বনোয়ারী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র কর্মসূচী কর্মকর্তা সুরঞ্জন রাকসাম। সভা শেষে বিভিন্ন সবজি বীজ ক্রয়ের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১৩০ জন সদস্যকে ১হাজার ২ শ টাকা করে সহায়তা দেওয়া হয়। চলতি বছর এই কর্মসূচীর আওতায় ৬৫০ জন প্রান্তিক কৃষক পাবেন এই বিনিয়োগ সহায়তা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত