রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বকশীগঞ্জে অসহায় শীতার্ত মানুষের পাশে “রফিক ফাউন্ডেশন”

বকশীগঞ্জে অসহায় শীতার্ত মানুষের পাশে “রফিক ফাউন্ডেশন”

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে প্রতিবছরের ন্যায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “রফিক ফাউন্ডেশনের” উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর সর্দারপাড়া এলাকায় ইমামবাগ দরবার শরীফ মাঠে শীতার্ত সহস্রাধিক  মানুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিক ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক-স্পাইন ও অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা.মো. রেজাউল করিম রেজা। ফাউন্ডেশনের সভাপতি ও ইমামবাগ দরবার শরীফের পীর আলহাজ্ব ক্বারী মো.ইদ্রিস আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা এডভোকেট নাজমুল হক সাঈদী,বিএনপি নেতা আবদুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফছার আলী, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, প্রভাষক বজলুর রশীদ,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাজ্জাদ হোসাইন, এনায়েতপুর দরবার শরীফের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মো.আবদুল আউয়াল,ডাক্তার জয়নাল আবেদীন,এভারেস্ট ফার্মা সিউটিক্যালের ম্যানেজার গোলাম সারোয়ার, কথা সাহিত্যিক সুলতানুল আরেফীন আদিত্য,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমীন ও জা.বি প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দেকুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ।

জানা যায়,মানুষ মানুষের জন্য,মানব সেবাই পরম ধর্ম এই স্লোগান নিয়ে উপজেলার মেরুরচর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন “রফিক ফাউন্ডেশন” । প্রতিষ্ঠা লগ্ন থেকেই অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে আসছে রফিক ফাউন্ডেশন। এরমধ্যে অভাবী, দুর্ঘটনায় কবলিত আহত এবং অসুস্থ মানুষের পাশে দাড়াঁনো,বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা,ত্রান সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন,বিনামূল্যে সেলাই মেশিন বিতরন,বেকারত্ব দূরীকরনসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড করে আসছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদের নিজস্ব অর্থায়নে ২০০৪ সাল থেকে ঢাকায় একটি মাদ্রাসা, সর্দারপাড়া একটি মাদ্রাাসা ও টুপকারচর একটি মাদ্রাসাসহ একটি মসজিদ পরিচালিত হয়ে আসছে। এছাড়াও কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও খাবার সরবরাহ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ,বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ সামাজিক কর্মকান্ড করে আসছে ফাউন্ডেশনটি।

খুঁজুন