শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বকশীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অনুদানের চেক ও শাড়ি লুঙ্গি উপহার দিলেন মেয়র

বকশীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অনুদানের চেক ও শাড়ি লুঙ্গি উপহার দিলেন মেয়র

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে  সনাতন ধর্মাবলম্বীদের অনুদানের চেক ও শাড়ি-লুঙ্গি উপহার দিয়েছেন পৌর যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর। শবিবার বিকালে বকশীগঞ্জ  পৌর শহরের ৯ টি পূজা মণ্ডপের আয়োজক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চেক তুলে দেন তিনি। পৌরসভার পক্ষ থেকে প্রত্যাক পুজা মণ্ডপের জন্য ৫ হাজার টাকার চেক দেওয়া হয়। এর আগে নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে  সনাতন ধর্মাবলম্বী ৩ শতাধিক নারী ও পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন মেয়র নজরুল ইসলাম সওদাগর। 

চেক বিতরণ কালে মেয়র বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  স্বাধীনতা দিয়েছেন। দিয়েছেন লাল সবুজের পতাকা।  তার কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলায় মুসলমান,হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের অধিকার সমান। বড় কথা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার।

 তিনি আরো বলেন, আপনারা যাতে নির্বিঘ্নে পুজা উৎসব পালন করতে পারেন সেজন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি পৌর সভার পক্ষ থেকেও সার্বিক নজরদারি রযেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। যে কোন প্রয়োজনে ডাকলেই আমাকে পাবেন। আমি সব সময় আপনাদের পাশে আছি।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর শাহীনুর রহমান, বকশীগঞ্জ হিন্দু কল্যান পরিষদের সা‌বেক সাধারন সম্পাদক শ্রী অনুপ কুমার সেন,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী , ফরহাদ হোসেন পলাশ, তারিফ সিদ্দিকী,পুজা আয়োজক কমিটির  অজয় কুমার দে, চন্দন কুমার সাহা ও মিন্টু সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

খুঁজুন