লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এখন উত্তাল। উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালীসহ দেশের অন্য উপকূলীয় এলাকাগুলোতে আকাশ মেঘে ঢেকে আছে। থেমে থেমে হচ্ছে মাঝারি থেকে ভারী বজ্র-বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত
বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত
লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এখন উত্তাল। উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।এছাড়া
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালীসহ দেশের অন্য উপকূলীয়
এলাকাগুলোতে আকাশ মেঘে ঢেকে আছে। থেমে থেমে হচ্ছে মাঝারি থেকে ভারী বজ্র-বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত