শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বন্যাদুর্গতদের জন্য বাকৃবিতে গণত্রাণ সংগ্রহ

বন্যাদুর্গতদের জন্য বাকৃবিতে গণত্রাণ সংগ্রহ



বাকৃবি প্রতিনিধি:
বন্যাদুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৪ আগষ্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ওই গণত্রাণ সংগ্রহের কার্যক্রম। সর্বস্তরের মানুষের জন্য এই বুথ উন্মুক্ত, সকলেই এখানে ত্রাণ প্রদান করতে পারবেন।

বাকৃবির চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ মোবারক হোসেন নিলয় বলেন, আমাদের এই কার্যক্রম আজ সকাল ১০ টা থেকে শুরু হয়েছে এবং ইহা চলমান থাকবে যতদিন প্রয়োজন হয়। সকাল থেকে অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ আমাদের কাছে সাধ্যমত ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। আমাদের একটা টিম ফেনীতে আছে, তাদের নির্দেশ মোতাবেক আমরা কাজ করবো। যদি তারা নগদ  টাকা দিতে বলে তাহলে টাকা দিবো, ত্রাণ দিতে বললে সেগুলো নিয়ে তাদের কাছে দিয়ে আসবো। আমরা খাগড়াছড়ি, নোয়াখালী ও কুমিল্লা জেলার খোঁজ খবর নিচ্ছি, সেখানেও আমরা ত্রাণ বিতরণ করবো। সকাল থেকে আমরা চিড়া, মুড়ি, বিশুদ্ধ খাবার পানি, নগদ টাকা, পোশাক, স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পেরেছি। নির্দেশনা অনুযায়ী আমরা সেগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করবো। পশু - পাখির চিকিৎসা ও সেবাদানের জন্য বিশেষজ্ঞ পশু চিকিৎসক টিম নিয়ে আমাদের বন্যাকবলিত জেলায় যাবার পরিকল্পনা রয়েছে। 

এর আগে, গত শুক্রবার (২২ আগষ্ট) রাত ২টায় ট্রাকে করে ত্রাণসামগ্রী নিয়ে ফেনী জেলায় গেছেন বাকৃবির প্রতিনিধি দল। এখনো তারা ফেনী জেলায় অবস্থান করে ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছেন।

খুঁজুন