নিজস্ব প্রতিবেদকঃ
ভারি বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ছয় লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী।
বন্যা পরিস্থিতির অবনতি হলে আরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম মো. জাকির হোসেন সন্ধ্যা ৭টার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের এই সমিতিতে সাত লাখ ৬০ হাজার গ্রাহক রয়েছে।