রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার দিলেন পৌর মেয়র

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাবার দিলেন পৌর মেয়র

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি::



গত দুই দিনের টানা ভারী বর্ষণে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভা এলাকায় পাহাড়ি ঢলে ফেনী নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলের আশপাশে গ্রামগুলো প্লাবিত হয়েছে। 

এতে করে চরম দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষগুলো। বন্যার পানি বাড়ি ঘরে উঠায় অনেকে আশ্রয় নিয়েছে আত্মীয় স্বজনদের বাড়িতে আবার অনেক নিয়েছে সরকারি আশ্রয় কেন্দ্রে। তবে গতকাল শুক্রবার রাতে উপজেলা প্রশাসনের পাশাপাশি রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা গুলো পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসি মানুষদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন তিনি। এছাড়াও আজ (৩ আগষ্ট) শনিবার দুপুরে পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খিচুড়ি খাবার বিতরন করা হয়। এসময় পৌর মেয়র বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর আনোয়ার বেগম, কাউন্সিলর কনিকা বড়ুয়া সহ পৌরসভার হিসাব রক্ষক মো.শাহ আলম প্রমুখ।


খুঁজুন