মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার স্বশরীরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার বালিতে জি-টুয়েন্ট সম্মেলনের আগে দু'নেতা বৈঠকে বসছেন।
সম্মেলনে অংশ নিতে রবিবার রাতে ইন্দোনেশিয়ায় পৌঁছান বাইডেন। আসিয়ান সম্মেলন শেষে কম্বোডিয়া ছাড়ার আগে তিনি জানান, চীনের সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের। চীনের সঙ্গে প্রতিযোগিতামূলক সম্পর্ক রাখা এবং মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে বেইজিংয়ের ভূমিকার প্রতিক্রিয়া জানাতেই আগ্রহী যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ছায়াসঙ্গী চীনের সঙ্গে তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, উইঘুর মুসলিম নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব রয়েছে ওয়াশিংটনের। আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে বাইডেন বলেন, বেইজিংয়ের সঙ্গে সংঘাত এড়াতে যোগাযোগ ও আলোচনার দরজাও সবসময় উন্মুক্ত থাকবে।
বৈঠকে বসছেন চীনা এবং মার্কিন প্রেসিডেন্ট
বৈঠকে বসছেন চীনা এবং মার্কিন প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার স্বশরীরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার বালিতে জি-টুয়েন্ট সম্মেলনের আগে দু'নেতা বৈঠকে বসছেন।সম্মেলনে অংশ নিতে রবিবার রাতে ইন্দোনেশিয়ায় পৌঁছান বাইডেন।
আসিয়ান সম্মেলন শেষে কম্বোডিয়া ছাড়ার আগে তিনি জানান, চীনের সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের। চীনের সঙ্গে প্রতিযোগিতামূলক সম্পর্ক রাখা এবং মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে বেইজিংয়ের ভূমিকার প্রতিক্রিয়া জানাতেই আগ্রহী যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার
ছায়াসঙ্গী চীনের সঙ্গে তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, উইঘুর মুসলিম নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব রয়েছে ওয়াশিংটনের। আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে বাইডেন বলেন, বেইজিংয়ের সঙ্গে সংঘাত এড়াতে যোগাযোগ ও আলোচনার দরজাও সবসময় উন্মুক্ত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত