বোতল বা ড্রামে ভরে সব ধরনের লুজ/খোলা পেট্রোল বিক্রি বন্ধ
করতে পাম্প মালিকদের অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার
হাবিবুর রহমান।
ডিএমপি সদর দপ্তরের আয়োজিত পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে
নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, লাইসেন্স ছাড়া ও পুলিশ
ক্লিয়ারেন্স ছাড়া যদি কেউ লুজ/খোলা পেট্রোল বিক্রি করে আর যদি সে খবর আমরা পাই
তাহলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পসহ বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা
হবে।
রাজধানীর কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, ডেমরা, উত্তরখান এলাকায়
অনেক লুজ/খোলা পেট্রোল বিক্রি হচ্ছে। এগুলো বন্ধ করার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে
কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা-সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, পেট্রোল
যদি কেউ বিক্রি করে সেজন্য কিন্তু লাইসেন্স লাগে।
কেউ যদি চুপচাপ বা গোপনে খোলা পেট্রোল বিক্রি করে-আমরা জানতে
পারলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। কিছুদিন আগেও বিষয়টি নিয়ে বেশি গুরুত্ব দেওয়া
হতো না। এখন যাতে এই ঘটনা না ঘটে সেজন্য সব জায়গায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বোতলে লুজ পেট্রোল বিক্রি নয়
বোতলে লুজ পেট্রোল বিক্রি নয়
বোতল বা ড্রামে ভরে সব ধরনের লুজ/খোলা পেট্রোল বিক্রি বন্ধ করতে পাম্প মালিকদের অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ডিএমপি সদর দপ্তরের আয়োজিত পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় এসব কথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, লাইসেন্স ছাড়া ও পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া
যদি কেউ লুজ/খোলা পেট্রোল বিক্রি করে আর যদি সে খবর আমরা পাই তাহলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পসহ বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর কেরানীগঞ্জ, যাত্রাবাড়ি, ডেমরা, উত্তরখান এলাকায় অনেক লুজ/খোলা পেট্রোল বিক্রি হচ্ছে। এগুলো বন্ধ করার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা-সাংবাদিকরা জানতে চাইলে তিনি
বলেন, পেট্রোল যদি কেউ বিক্রি করে সেজন্য কিন্তু লাইসেন্স লাগে। কেউ যদি চুপচাপ বা গোপনে খোলা পেট্রোল বিক্রি করে-আমরা জানতে পারলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। কিছুদিন আগেও বিষয়টি নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো না। এখন যাতে এই ঘটনা না ঘটে সেজন্য সব জায়গায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত