শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বড় রায়পাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

বড় রায়পাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

যেতে নাহি দিবো হায়,তবু যেতে দিতে হয়,তবু চলে যায়: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এমন পংক্তিটি যেন শিক্ষকদের মনে প্রতি বছরই ফিরে ফিরে আসে এসএসসি পরীক্ষার্থী বিদায় বেলায়। আসলে এই বিদায় যেন মধুর স্মৃতি আলপনায় মাঁখা অম্লান হয়ে হৃদয়ে গেঁথে থাকে প্রত্যেক এসএসসি পরীক্ষার্থীর জীবনে। এই বিদায় শিক্ষার্থীদের নতুন সম্ভাবনা ও নতুন দিনের নব জীবনের পরিস্ফুটনের স্বাক্ষর বহন করে।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে বড় রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ১৮ এপ্রিল শনিবার সকালে বড় রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে এসএসসি -২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ডা. মো. শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন মুন্সীগঞ্জ -০৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়নে কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষানুরাগী ড. আব্দুল মান্নান সরকার, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত আহৃবায়ক দেওয়ান হারুন অর রশীদ, গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহৃবায়ক খন্দকার জালাল উদ্দীন রিমু সহ প্রমুখ শিক্ষানুরাগী।

খুঁজুন