এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলাদার(১৪) নামে এক কিশোরকে ছুরি মেরে হত্যা করেছে এক বাক প্রতিবন্ধী যুবক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল পশ্চিম গুলিয়াখালী গ্রামের দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, টুটুল বাজারের খেলা দেখার জন্য গেলে একই গ্রামের আলমগীর সমাদ্দারের ছেলে বাকপ্রতিবন্ধী যুবক রুবেল(৩০) তার গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত মো. শাহজাহান আহমেদ বলেন,ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্ব শত্রুতার কারনে ঘটেছে।
নিহত টুটুল হাওলাদারের মরদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। তার ঘাতক রুবেলকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও ওসি(তদন্ত) জানান।
ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে মোরেলগঞ্জে কিশোরকে ছুরি মেরে হত্যা
ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে মোরেলগঞ্জে কিশোরকে ছুরি মেরে হত্যা
এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদকঃব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলাদার(১৪) নামে এক কিশোরকে ছুরি মেরে হত্যা করেছে এক বাক প্রতিবন্ধী যুবক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল পশ্চিম গুলিয়াখালী গ্রামের দিনমজুর আব্দুল
বারেক হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, টুটুল বাজারের খেলা দেখার জন্য গেলে একই গ্রামের আলমগীর সমাদ্দারের ছেলে বাকপ্রতিবন্ধী যুবক রুবেল(৩০) তার গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার
ওসি তদন্ত মো. শাহজাহান আহমেদ বলেন,ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্ব শত্রুতার কারনে ঘটেছে। নিহত টুটুল হাওলাদারের মরদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। তার ঘাতক রুবেলকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও ওসি(তদন্ত) জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত