শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বড়বাড়ীতে মাকে হত্যা মামলার প্রধান আসামী পুত্র গ্রেফতার

বড়বাড়ীতে মাকে হত্যা মামলার প্রধান আসামী পুত্র গ্রেফতার

পুলিশ সুপার লালমনিরহাট মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম, সঙ্গীয় অফিসারসহ ইং ০৫/১০/২০২৫ তারিখ দুপুরে লালমনিরহাট বড়বাড়ী এলাকা হইতে হত্যাকারী আসামী নিমাই চন্দ্র কর্মকার (৩৫) গ্রেফতার কারা হয়। আসামী ০১। নিমাই চন্দ্র কর্মকার (৩৫), পিতা-মৃত কামিনি কর্মকার ভেল্লো, সাং- পশ্চিম শিবরাম, বড়বাড়ী, থানা ও জেলা- লালমনিরহাট ইং ০৫/১০/২০২৫ তারিখ রাত্রী অনুমান ০১.০০ ঘটিকায় পারিবারিক সমস্যা জনিত কারণে অতর্কিতভাবে নিজ বাড়িতে তার বৃদ্ধ মাতা ভিকটিম শ্রীমতি সুশীলা রানী কর্মকার (৬৫), স্বামী- মৃত কামিনি কর্মকার ভেল্লো, সাং- পশ্চিম শিবরাম, বড়বাড়ী, থানা ও জেলা- লালমনিরহাট কে লোহার রড দ্বারা মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয়। ধৃত আসামীর ভাই আগাইয়া গেলে তাকেও আহত করে। পরবর্তীতে বাড়ির লোকজন ভিকটিম সুশীলা রানী কর্মকারকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। 

রংপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিকটিম বর্তমানে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল মর্গে রয়েছে। প্রকাশ থাকে যে, ধৃত আসামী শ্রী নিমাই চন্দ্র কর্মকার (৩৫) পূর্ব হইতে কিছুটা মানসিক সমস্যায় ভূগিতেছিল। ইতিপূর্বে পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসা গ্রহণ করেছিল বলে জানা যায়।  আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানার মামলা নং-১২, জিআর নং-৫৯২, তারিখ- ০৫ অক্টোবর, ২০২৫, ধারা- ৩০২ পেনাল কোড, ১৮৬০;রুজু করা হয়েছে।

খুঁজুন