সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক বড়দিন উদযাপন হচ্ছে সারা বিশ্বে

বড়দিন উদযাপন হচ্ছে সারা বিশ্বে

প্রতি বছরের মত এবারও দেশে দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। উৎসবের সাজে সেজেছে ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

ইউরোপের পথে পথে হয়েছে আলোকসজ্জা। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।জার্মানিতে খুব বড় করে এ উৎসব উদযাপন করা হচ্ছে। এছাড়া যুক্তরাজ্য, স্পেন, ইতালিতেও চলছে বড়দিনের উৎসব। যিশুর জন্মস্থান ফিলিস্তিনের বেথেলহেমেও চলছে উদযাপন। মধ্যপ্রাচ্যের লেবাননে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মেতেছেন বড়দিনের উৎসবে। এদিকে বড়দিন উপলক্ষ্যে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিশ্ব নেতারা।  

খুঁজুন