বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ১১ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বলেন, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ১১ জন নিহত হন। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণব রায় বলেন, দুর্ঘটনায় নিহত ১১ জনের মরদেহ তাদের হাসপাতালে রাখা আছে।
বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১১
বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১১
বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ১১ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বলেন, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে
যাচ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ১১ জন নিহত হন। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার জাহাঙ্গীর
বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণব রায় বলেন, দুর্ঘটনায় নিহত ১১ জনের মরদেহ তাদের হাসপাতালে রাখা আছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত