রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর বরিশালে তিন চাকার যানবাহনে ধর্মঘট

বরিশালে তিন চাকার যানবাহনে ধর্মঘট

 বরিশালে আগামী ৪ ও ৫ নভেম্বর সকল রুটে থ্রি-হুইলার চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তিন চাকার যানবাহনের মালিক ও শ্রমিকরা। বরিশাল জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক চালকদের হয়রানি বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।

সিএনজি ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল দাস জানান, বরিশাল জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক চালকদের হয়রানি বন্ধ করা, নগরীর সকল রুটে থ্রি হুইলার গাড়ি চলাচলের ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবিতে শুক্র ও শনিবার ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এসময় বরিশাল জেলার সকল রুটে মাহেন্দ্র-আলফা, সিএনজি অটোরিকশা, এলপি গ্যাসচালিত ব্লু গাড়ি বন্ধ রাখার জন্য মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে।এরআগে গত ২৬ অক্টোবর মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে একই দিনে ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। 

খুঁজুন