জাতীয় ক্রিকেট দলের হেড কোচ
চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শোকজ লেটার দিয়ে এই
লঙ্কান ক্রিকেটারকে ছাঁটাই করা হলো। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি
ফারুক আহমেদ হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। আপাতত ওয়েস্ট
ইন্ডিজের ফিল সিমন্সকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
২০২৩ সালে
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ৩৫
হাজার ডলারে মাসিক বেতনে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে
চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে। এর আগে প্রথম
দফাতেও তিনি চুক্তির মেয়াদ পূরণ করতে পারেননি।
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে এটা ছিল
হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়। প্রথমবার বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন ২০১৪
সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। সেবার হাথুরুসিংহে নিজেই কোচের দায়িত্ব
ছেড়ে দিয়েছিলেন। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে তিনি ই–মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেবার তাঁর সঙ্গে চুক্তি ছিল
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়ার মাসখানেক পরই শ্রীলঙ্কা ক্রিকেট
দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হাথুরুসিংহে।
ফারুক
আহমেদ বিসিবির দায়িত্ব নেওয়ার পরই হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার আভাস দিয়েছিলেন।
দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি–টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে হারজিত সমানে সমান—৫টি জয় ও ৫টি হার। তবে ওয়ানডেতে ফল ছিল হতাশাজনক—৩৫ ম্যাচে ১৩টি জয়, হার ১৯টি, ৩ ম্যাচে ফল হয়নি।
টি–টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টিতে জিতেছে
বাংলাদেশ, হেরেছে ১৫টি, একটিতে ফল হয়নি।
বরখাস্ত হাথুরুসিংহে, নতুন কোচ ফিল সিমন্স
বরখাস্ত হাথুরুসিংহে, নতুন কোচ ফিল সিমন্স
জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শোকজ লেটার দিয়ে এই লঙ্কান ক্রিকেটারকে ছাঁটাই করা হলো। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। আপাতত ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে মাসিক বেতনে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি
অনুযায়ী মেয়াদ পূরণ না করে বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে। এর আগে প্রথম দফাতেও তিনি চুক্তির মেয়াদ পূরণ করতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে এটা ছিল হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়। প্রথমবার বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। সেবার হাথুরুসিংহে নিজেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে তিনি ই–মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেবার তাঁর সঙ্গে চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে
দেওয়ার মাসখানেক পরই শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হাথুরুসিংহে। ফারুক আহমেদ বিসিবির দায়িত্ব নেওয়ার পরই হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার আভাস দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি–টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে হারজিত সমানে সমান—৫টি জয় ও ৫টি হার। তবে ওয়ানডেতে ফল ছিল হতাশাজনক—৩৫ ম্যাচে ১৩টি জয়, হার ১৯টি, ৩ ম্যাচে ফল হয়নি। টি–টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৫টি, একটিতে ফল হয়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত