রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ৪ দিন ধরে বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম ঠেকেছে ৬০-৮০ টাকায়। এছাড়া বেশকিছু সবজির দাম ১০০ টাকার বেশি।
আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দামের এ চিত্র দেখা গেছে।
বাজার সূত্রে জানা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি।
একইভাবে কাঁকরোলও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এ ছাড়া টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মরিচের দামও চাড়া। প্রতি কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
অপরদিকে মুরগির দামেও অস্বস্থি বিরাজ করছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে ক্রেতারা জানিয়েছেন, বৃষ্টির কারণে হাঁটপানি মাড়িয়ে বাজার করতে এসেছেন তারা। এর মধ্যে সবজির দামে আগুন।
তারা জানান, এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে যাচ্ছে। অন্যান্য সবজির দামও বেশ চড়া। কিছুদিন পর পর এভাবে সবজির দাম বাড়লে মানুষজন কী খাবে?
তবে বিক্রেতারা জানালেন, সারাদেশে বৃষ্টি হচ্ছে। ফলে সরবরাহ কমে গেছে। যে কারণে সবজির দাম বাড়তি। তবে কিছু কিছু সবজির মৌসুম না হওয়ায়, সেসব সবজির দাম কিছুটা বেশি।
বৃষ্টির অজুহাতে সবজির বাজারে আগুন
বৃষ্টির অজুহাতে সবজির বাজারে আগুন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত ৪ দিন ধরে বৃষ্টিপাতের প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম ঠেকেছে ৬০-৮০ টাকায়। এছাড়া বেশকিছু সবজির দাম ১০০ টাকার বেশি।আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দামের এ চিত্র দেখা গেছে।বাজার সূত্রে জানা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি।একইভাবে কাঁকরোলও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এ ছাড়া
টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও চাড়া। প্রতি কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। অপরদিকে মুরগির দামেও অস্বস্থি বিরাজ করছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে
৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।এ বিষয়ে ক্রেতারা জানিয়েছেন, বৃষ্টির কারণে হাঁটপানি মাড়িয়ে বাজার করতে এসেছেন তারা। এর মধ্যে সবজির দামে আগুন।তারা জানান, এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে যাচ্ছে। অন্যান্য সবজির দামও বেশ চড়া। কিছুদিন পর পর এভাবে সবজির দাম বাড়লে মানুষজন কী খাবে? তবে বিক্রেতারা জানালেন, সারাদেশে বৃষ্টি হচ্ছে। ফলে সরবরাহ কমে গেছে। যে কারণে সবজির দাম বাড়তি। তবে কিছু কিছু সবজির মৌসুম না হওয়ায়, সেসব সবজির দাম কিছুটা বেশি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত