বর্ষা মৌসুমের বিদায়ের শেষ বেলায় আবহাওয়ায় ভ্যাপসা গরম বাড়ছে। একইসঙ্গে বাড়ছে তাপমাত্রাও। এছাড়া, অক্টোবর ও নভেম্বরে বড় বড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো আলামত নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
হঠাৎ করে তাপমাত্রা বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, চলতি মৌসুমের বিদায় বেলা চলে এসেছে। কিছুদিনের মধ্যেই বর্ষা পুরোপুরি বিদায় নেবে। এজন্য এই সময়ে ভ্যাপসা গরমের সঙ্গে তাপমাত্রা একটু বেশি।
এক মাসে সাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে- এ প্রসঙ্গে তিনি বলেন, সাগরে এখন যেসব সিস্টেম আছে, সেগুলো স্থায়ী নয়। আজ যেটা দেখবেন সেটা কাল নাও থাকতে পারে। আবহাওয়া অফিস যখন কিছু বলে, অবশ্যই বিবেচনা করে বলে। মানুষকে বিব্রত করার মতো কিছু আবহাওয়া অফিস বলে না। সাগরে এখনও ঘূর্ণিঝড় হওয়ার মতো অর্গানাইজ কোনো সিস্টেম হয়নি। এ ধরনের কিছু হলে আমরা জানাব।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল, রাজশাহী আর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
বর্ষার বিদায়ে বাড়ছে ভ্যাপসা গরম
বর্ষার বিদায়ে বাড়ছে ভ্যাপসা গরম
বর্ষা মৌসুমের বিদায়ের শেষ বেলায় আবহাওয়ায় ভ্যাপসা গরম বাড়ছে। একইসঙ্গে বাড়ছে তাপমাত্রাও। এছাড়া, অক্টোবর ও নভেম্বরে বড় বড় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কোনো আলামত নেই বলেও জানিয়েছে সংস্থাটি।হঠাৎ করে তাপমাত্রা বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, চলতি মৌসুমের বিদায় বেলা চলে এসেছে। কিছুদিনের মধ্যেই বর্ষা পুরোপুরি বিদায় নেবে। এজন্য এই সময়ে ভ্যাপসা
গরমের সঙ্গে তাপমাত্রা একটু বেশি।এক মাসে সাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে- এ প্রসঙ্গে তিনি বলেন, সাগরে এখন যেসব সিস্টেম আছে, সেগুলো স্থায়ী নয়। আজ যেটা দেখবেন সেটা কাল নাও থাকতে পারে। আবহাওয়া অফিস যখন কিছু বলে, অবশ্যই বিবেচনা করে বলে। মানুষকে বিব্রত করার মতো কিছু আবহাওয়া অফিস বলে না। সাগরে এখনও ঘূর্ণিঝড় হওয়ার মতো অর্গানাইজ
কোনো সিস্টেম হয়নি। এ ধরনের কিছু হলে আমরা জানাব।আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল, রাজশাহী আর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত