বিক্রমপুরের আলোকিত মানুষ জনপ্রিয় কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, গীতিকার, প্রযোজক ও পরিচালক ছটকু আহমেদ , প্রকৃত নাম সৈয়দ উদ্দিন আহমেদ।
বর্ষীয়ান চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ। গত মঙ্গলবার (৬ অক্টোবর) ৭৮ পেরিয়ে ৭৯-তে পা দিয়েছেন তিনি। ১৯৪৬ সালের ৬ অক্টোবর পুরনো ঢাকার নারিন্দায় ছটকু আহমেদের জন্ম। কিন্তু তার পৈতৃক ভিটা বিক্রমপুরে। মুন্সিগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামে।
তার বাবা শরফুদ্দীন আহমেদ ছিলেন সিভিল ডিফেন্সের ট্রেনিং অফিসার ও জোহরা শরফুদ্দীন ছিলেন নারায়ণগঞ্জ গার্লস স্কুলের শিক্ষিকা। বাবা-মার চাকরির সুবাদে ছটকুর শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে।
ষাটের দশক থেকেই বিভিন্ন নাটকের সাথে জড়িত ছিলেন। বিশ্বখ্যাত বাঙালি পরিচালক ঋত্বিক কুমার ঘটকের তিতাস একটি নদীর নাম ছবির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে অভিষেক। তারপর ফখরুল হাসান বৈরাগী, জহিরুল হক,এ জে মিন্টুর সহকারী হিসেবে কাজ করেন।তারপর হন একক পরিচালক।
পরিচালিত ছবিঃ
০১। নাত বৌ(১৯৮২)
০২। রাজদণ্ড (১৯৮৪)
০৩। গৃহবিবাদ(১৯৮৬)
০৪। অত্যাচার(১৯৮৭)
০৫। চেতনা(১৯৯০)
০৬। সত্যের মৃত্যু নেই(১৯৯৬)
০৭। বুকের ভিতর আগুন(১৯৯৭)
০৮। মিথ্যার মৃত্যু(১৯৯৮)
০৯। বুক ভরা ভালোবাসা(১৯৯৯)
১০। বর্ষা বাদল(২০০০)
১১। শেষ যুদ্ধ(২০০২)
১২। মহাতাণ্ডব(")
১৩। প্রতিবাদী মাস্টার(২০০৫)
১৪। আজকের রূপবান(যৌথ,") ও
১৫। আহারে জীবন(২০২৪)
পরিচালনার পাশাপাশি তিনি দেড়শোর অধিক ছবিতে কাহিনীকার অথবা সংলাপ রচয়িতা অথবা চিত্রনাট অথবা এককভাবে তিনটি দায়িত্বই এককভাবে পালন করেছেন।এর মধ্যে অসংখ্য ছবি হয়েছে ব্যবসাসফল।কিছু ছবির নাম- সেয়ানা,মিন্টু আমার নাম,প্রতিজ্ঞা,লালু মাস্তান,ন্যায় অন্যায়,প্রেম লড়াই,মাস্তান রাজা,কালিয়া,বাংলার নায়ক,দেনমোহর,স্বামী কেন আসামী,এই মন তোমাকে দিলাম, লাট সাহেব,বউ শ্বাশুড়ির যুদ্ধ,এক টাকার বউ,জজ সাহেব,মা যখন বিচারক,হিংসা,আমাদের সন্তান,জ্যোতি প্রভৃতি।এছাড়াও নিজের পরিচালিত প্রায় সব ছবির কাহিনী,সংলাপ ও চিত্রনাট্যতো রয়েছেই।
সারা জীবনের কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাচসাস পুরস্কার (গৃহবিবাদ, সেরা গীতিকার, কাহিনীকার ও সংলাপ রচয়িতা),জাতীয় চলচ্চিত্র পুরস্কার (সত্য মিথ্যা, শ্রেষ্ট সংলাপ রচয়িতা), জাতীয় চলচ্চিত্রের আজীবন সম্মাননা(২০১৮) ইত্যাদি পুরস্কার ও সম্মাননা।
ব্যক্তিগত জীবনে বিয়ে করেন মসরুরা আহমেদকে(১৯৭৯)।চার কন্যা সন্তানের জনক।
বর্ষীয়ান চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ
বর্ষীয়ান চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ
বিক্রমপুরের আলোকিত মানুষ জনপ্রিয় কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, গীতিকার, প্রযোজক ও পরিচালক ছটকু আহমেদ , প্রকৃত নাম সৈয়দ উদ্দিন আহমেদ।বর্ষীয়ান চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ। গত মঙ্গলবার (৬ অক্টোবর) ৭৮ পেরিয়ে ৭৯-তে পা দিয়েছেন তিনি। ১৯৪৬ সালের ৬ অক্টোবর পুরনো ঢাকার নারিন্দায় ছটকু আহমেদের জন্ম। কিন্তু তার পৈতৃক ভিটা বিক্রমপুরে। মুন্সিগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামে।তার বাবা শরফুদ্দীন আহমেদ ছিলেন সিভিল ডিফেন্সের ট্রেনিং অফিসার ও জোহরা শরফুদ্দীন ছিলেন নারায়ণগঞ্জ গার্লস স্কুলের শিক্ষিকা। বাবা-মার চাকরির সুবাদে ছটকুর শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রাম ও
নারায়ণগঞ্জে। ষাটের দশক থেকেই বিভিন্ন নাটকের সাথে জড়িত ছিলেন। বিশ্বখ্যাত বাঙালি পরিচালক ঋত্বিক কুমার ঘটকের তিতাস একটি নদীর নাম ছবির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে অভিষেক। তারপর ফখরুল হাসান বৈরাগী, জহিরুল হক,এ জে মিন্টুর সহকারী হিসেবে কাজ করেন।তারপর হন একক পরিচালক। পরিচালিত ছবিঃ০১। নাত বৌ(১৯৮২)০২। রাজদণ্ড (১৯৮৪)০৩। গৃহবিবাদ(১৯৮৬)০৪। অত্যাচার(১৯৮৭)০৫। চেতনা(১৯৯০)০৬। সত্যের মৃত্যু নেই(১৯৯৬)০৭। বুকের ভিতর আগুন(১৯৯৭)০৮। মিথ্যার মৃত্যু(১৯৯৮)০৯। বুক ভরা ভালোবাসা(১৯৯৯)১০। বর্ষা বাদল(২০০০)১১। শেষ যুদ্ধ(২০০২)১২। মহাতাণ্ডব(")১৩। প্রতিবাদী মাস্টার(২০০৫)১৪। আজকের রূপবান(যৌথ,") ও১৫। আহারে জীবন(২০২৪)পরিচালনার পাশাপাশি তিনি দেড়শোর অধিক ছবিতে কাহিনীকার অথবা সংলাপ রচয়িতা অথবা চিত্রনাট অথবা এককভাবে তিনটি
দায়িত্বই এককভাবে পালন করেছেন।এর মধ্যে অসংখ্য ছবি হয়েছে ব্যবসাসফল।কিছু ছবির নাম- সেয়ানা,মিন্টু আমার নাম,প্রতিজ্ঞা,লালু মাস্তান,ন্যায় অন্যায়,প্রেম লড়াই,মাস্তান রাজা,কালিয়া,বাংলার নায়ক,দেনমোহর,স্বামী কেন আসামী,এই মন তোমাকে দিলাম, লাট সাহেব,বউ শ্বাশুড়ির যুদ্ধ,এক টাকার বউ,জজ সাহেব,মা যখন বিচারক,হিংসা,আমাদের সন্তান,জ্যোতি প্রভৃতি।এছাড়াও নিজের পরিচালিত প্রায় সব ছবির কাহিনী,সংলাপ ও চিত্রনাট্যতো রয়েছেই।সারা জীবনের কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাচসাস পুরস্কার (গৃহবিবাদ, সেরা গীতিকার, কাহিনীকার ও সংলাপ রচয়িতা),জাতীয় চলচ্চিত্র পুরস্কার (সত্য মিথ্যা, শ্রেষ্ট সংলাপ রচয়িতা), জাতীয় চলচ্চিত্রের আজীবন সম্মাননা(২০১৮) ইত্যাদি পুরস্কার ও সম্মাননা।ব্যক্তিগত জীবনে বিয়ে করেন মসরুরা আহমেদকে(১৯৭৯)।চার কন্যা সন্তানের জনক।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত