ব্যাংক খাতেই দেশের বড় বড় অপরাধ সংঘটিত হচ্ছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। ঋণ জালিয়াতির মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানিকালে মঙ্গলবার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করে।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
শুনানিকালে আদালত বলেন, সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশটা এগোবে কীভাবে, প্রশ্ন তোলে আদালত। আসামিদের উদ্দেশ করে আদালত বলে, আপনাদের
জেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলো। পরে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেয়।
ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে
ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে
ব্যাংক খাতেই দেশের বড় বড় অপরাধ সংঘটিত হচ্ছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। ঋণ জালিয়াতির মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার জামিন শুনানিকালে মঙ্গলবার (২৬ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ
মন্তব্য করে।আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।শুনানিকালে আদালত বলেন, সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে
পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশটা এগোবে কীভাবে, প্রশ্ন তোলে আদালত। আসামিদের উদ্দেশ করে আদালত বলে, আপনাদেরজেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলো। পরে আদালত আগামী চার সপ্তাহের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত