অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী থেকে অস্ত্র উদ্ধার দেখিয়ে পার্শ্ববর্তী বেগমগঞ্জ থেকে এক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৩ কর্তৃক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীর স্ত্রী শিল্পী আক্তার ও তার সহোদররা।
বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিল্পী আক্তার জানান,তার স্বামী পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার বরইচাতাল বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
বিগত ২০ এপ্রিল ইফতার শেষে রাত ৭টার দিকে পারভেজ হোসেনের বাড়ীর সামনের দোকানে গেলে তাকে আটক করেন র্যাব-৩ এর সদস্যরা। পরে গভীর রাতে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বারাহীনগর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে সোনাইমুড়ী থানায় র্যাব-৩ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে।
এই মামলায় আমার নিরপরাধ স্বামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। তিনি আরও জানান,আমার স্বামীকে আটকের পর থানায় রেখে রাতভর অমানবিক নির্যাতন চালায় র্যাব সদস্যরা। আমার স্বামী বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন। এর প্রতিহিংসায় জের ধরে একটি মহল র্যাব সদস্যকে দিয়ে আটক করে মিথ্যা ঘটনা সাজিয়ে হয়রানি করছে।
এঘটনায় তিনি সুষ্ঠ তদন্ত করে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সোনাইমুড়ী থেকে অস্ত্র উদ্ধার দেখিয়ে পার্শ্ববর্তী বেগমগঞ্জ থেকে এক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৩ কর্তৃক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীর স্ত্রী শিল্পী আক্তার ও তার সহোদররা।বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিল্পী আক্তার জানান,তার স্বামী পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার বরইচাতাল বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।বিগত ২০ এপ্রিল ইফতার শেষে রাত
৭টার দিকে পারভেজ হোসেনের বাড়ীর সামনের দোকানে গেলে তাকে আটক করেন র্যাব-৩ এর সদস্যরা। পরে গভীর রাতে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বারাহীনগর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে সোনাইমুড়ী থানায় র্যাব-৩ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে।এই মামলায় আমার নিরপরাধ স্বামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। তিনি আরও
জানান,আমার স্বামীকে আটকের পর থানায় রেখে রাতভর অমানবিক নির্যাতন চালায় র্যাব সদস্যরা। আমার স্বামী বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন। এর প্রতিহিংসায় জের ধরে একটি মহল র্যাব সদস্যকে দিয়ে আটক করে মিথ্যা ঘটনা সাজিয়ে হয়রানি করছে।এঘটনায় তিনি সুষ্ঠ তদন্ত করে প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত