শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং চা শিল্পের সার্বিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে চা শিল্পের উন্নয়ন ও কল্যাণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনিএ কথা বলেন। টি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে এই আলোচনা হয়।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের নির্বাচন, মজুরি বৃদ্ধি, রেশন চালু, আবাসন ব্যবস্থার উন্নয়ন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা খরচ প্রদান, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবংস্পেশালাইজড হাসপাতাল স্থাপনের বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।
তিনি বলেন, চা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণেরজন্য অর্থ, বাণিজ্য, শিল্প, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে শীঘ্রই একটি আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। এছাড়াও, শ্রমিক ও মালিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই খাতের সমস্যা সমাধান করা হবে।
আগামী দুর্গাপূজার আগে চা-শ্রমিকদের বোনাস প্রদান নিশ্চিতকরতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নারী শ্রমিকদের জন্য উন্নত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা করার জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগীয়কমিশনারকে নির্দেশ প্রদান উপদেষ্টা।
চা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক চা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিভাগীয় শ্রম অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করে আগামি ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, চা বোর্ডের চেয়ারম্যান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং চা শিল্পের সার্বিক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে চা শিল্পের উন্নয়ন ও কল্যাণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনিএ কথা বলেন। টি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে এই আলোচনা হয়।উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের নির্বাচন, মজুরি বৃদ্ধি, রেশন চালু, আবাসন ব্যবস্থার উন্নয়ন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা খরচ প্রদান, চিকিৎসা সুবিধা
বৃদ্ধি এবংস্পেশালাইজড হাসপাতাল স্থাপনের বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করছে।তিনি বলেন, চা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত পূরণেরজন্য অর্থ, বাণিজ্য, শিল্প, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে শীঘ্রই একটি আন্তঃমন্ত্রণালয় সভা করা হবে। এছাড়াও, শ্রমিক ও মালিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই খাতের সমস্যা সমাধান করা হবে।আগামী দুর্গাপূজার আগে চা-শ্রমিকদের বোনাস প্রদান নিশ্চিতকরতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নারী শ্রমিকদের জন্য উন্নত স্যানিটেশন ও সুপেয় পানির
ব্যবস্থা করার জন্য চট্টগ্রাম ও সিলেট বিভাগীয়কমিশনারকে নির্দেশ প্রদান উপদেষ্টা।চা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক চা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিভাগীয় শ্রম অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করে আগামি ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করা হবে।সভায় অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, চা বোর্ডের চেয়ারম্যান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত