রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় চালের আমদানি শুল্ক প্রত্যাহার

চালের আমদানি শুল্ক প্রত্যাহার

বাজারে চালের দাম কমানোর জন্য আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে সরকার। এতে চাল আমদানির শুল্ক কর কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা কমবে বলে জানালেন ব্যবসায়ীরা।

তবে বাজারে উল্লেখযোগ্য হারে দাম কমার সম্ভাবনা কম বলেও মনে করছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, ভারতে চালের দাম বেড়ে গেছে। ফলে শুল্ক কমানোর সুফল ততটা পাওয়া যাবে না। অবশ্য সরকার বাজারে চালের বিক্রি বাড়ালে, দাম কমার সম্ভাবনা আছে বলে মনে করছেন তারা।সম্প্রতি খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে, কেজিতে তিন থেকে চার টাকা। মাঝারি চাল ৫৬ থেকে ৬৪ টাকা এবং সরু চাল ৬৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। 

খুঁজুন