তাইওয়ানের সেনাবাহিনী এই প্রথম চীনা উপকূলের কাছে নিজেদের আকাশসীমায় ঢুকে পড়া অচেনা একটি অসামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
ড্রোনটি বৃহস্পতিবার তাইওয়ানের দখলে থাকা একটি দ্বীপের কাছে আকাশে উড়ছিল। এ বিষয়ে কিনম্যান দ্বীপপুঞ্জের প্রতিরক্ষা কমান্ড বলেন, ঠিক দুপুরে ওই ড্রোনটি লায়ন দ্বীপের সংরক্ষিত আকাশসীমার প্রবেশ করে। এসময় সেনারা আগে সেটিকে সতর্ক করার চেষ্টা করে। তবে, তাতে কোনও কাজ হয়নি। তাই ড্রোনটিকে গুলি করা হয়। সেটির ধ্বংসাবশেষ সমুদ্রে পড়েছে। তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা কিনম্যান দ্বীপপুঞ্জটি চীনের মূল ভূখণ্ডের সবচেয়ে কাছে অবস্থিত। দুই ভূমির মধ্যে মাত্র কয়েকশ ফুটের ফারাক। এর আগে, গত মঙ্গলবার চীনের একটি ড্রোনকে গুলি করে সতর্ক করে তাইওয়ান।
চীনের কাছে ড্রোন ভূপাতিত করল তাইওয়ান
চীনের কাছে ড্রোন ভূপাতিত করল তাইওয়ান
তাইওয়ানের সেনাবাহিনী এই প্রথম চীনা উপকূলের কাছে নিজেদের আকাশসীমায় ঢুকে পড়া অচেনা একটি অসামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।ড্রোনটি বৃহস্পতিবার তাইওয়ানের দখলে থাকা একটি দ্বীপের কাছে আকাশে উড়ছিল। এ বিষয়ে কিনম্যান দ্বীপপুঞ্জের
প্রতিরক্ষা কমান্ড বলেন, ঠিক দুপুরে ওই ড্রোনটি লায়ন দ্বীপের সংরক্ষিত আকাশসীমার প্রবেশ করে। এসময় সেনারা আগে সেটিকে সতর্ক করার চেষ্টা করে। তবে, তাতে কোনও কাজ হয়নি। তাই ড্রোনটিকে গুলি করা হয়। সেটির
ধ্বংসাবশেষ সমুদ্রে পড়েছে। তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা কিনম্যান দ্বীপপুঞ্জটি চীনের মূল ভূখণ্ডের সবচেয়ে কাছে অবস্থিত। দুই ভূমির মধ্যে মাত্র কয়েকশ ফুটের ফারাক। এর আগে, গত মঙ্গলবার চীনের একটি ড্রোনকে গুলি করে সতর্ক করে তাইওয়ান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত