কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ ঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।বৃহস্পতিবার (৬ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্য্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম(সোহেল আহম্মেদ), আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ টি এম মোস্তাফিজুর রহমান(স্বতন্ত্র), ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সোহাগ সরদার(স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান,মোঃ আনোয়ার হোসেন বাবুল মল্লিক(স্বতন্ত্র),সেলিনা রশিদ শিরিন(স্বতন্ত্র), মোঃ রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও মিজানুর রহমান (স্বতন্ত্র)।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১০ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ১৭ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহার,১৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । মির্জাগঞ্জ উপজেলায় এবারই প্রথম ইভিএম এ ভোট গ্রহন করা হবে
প্রসঙ্গগত, গত ১১সেপ্টেম্বর দুপুরে আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ২৫ সেপ্টেম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৮ জনের মনোনয়ন পত্র দাখিল
চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৮ জনের মনোনয়ন পত্র দাখিল
কামরুজ্জামান বাঁধন, মির্জাগঞ্জ ঃপটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীসহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।বৃহস্পতিবার (৬ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্য্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম(সোহেল আহম্মেদ), আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ টি এম মোস্তাফিজুর
রহমান(স্বতন্ত্র), ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সোহাগ সরদার(স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান,মোঃ আনোয়ার হোসেন বাবুল মল্লিক(স্বতন্ত্র),সেলিনা রশিদ শিরিন(স্বতন্ত্র), মোঃ রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও মিজানুর রহমান (স্বতন্ত্র)। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১০ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ১৭ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহার,১৮ অক্টোবর প্রার্থীদের
মাঝে প্রতীক বরাদ্দ এবং ২নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । মির্জাগঞ্জ উপজেলায় এবারই প্রথম ইভিএম এ ভোট গ্রহন করা হবেপ্রসঙ্গগত, গত ১১সেপ্টেম্বর দুপুরে আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ২৫ সেপ্টেম্বর আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করে চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত