শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য ছোলার দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

ছোলার দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

দেশে ডলার সংকটের প্রভাব পড়েছে প্রত্যেকটি পণ্যের ওপর। গত কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। দেশে সবরকম পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে সকল শ্রেণির মানুষ।

পাইকারি বাজারে প্রতিকেজি ছোলার দাম বেড়েছে দশ থেকে ১৫ টাকা। আর পাড়া মহল্লার দোকানগুলোতে প্রতিকেজি ছোলার দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা।

ব্যবসায়ীদের মতে, দেশে ডলার সংকটের প্রভাবেই সব কিছুর দাম বাড়ছে। প্রতিবছর রমজানে ছোলার দাম এমনিতেই বেড়ে যায়। তবে এবছর রেকর্ড পরিমাণ বেড়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। রোজার আগে আরেক দফায় দাম বাড়তে পারে বলেও মনে করছেন ব্যবসায়ীরা।

বাজারে প্রত্যেকটি পণ্যর দাম বাজায় ক্রেতারাও অনেকটাই বিব্রতবোধ করছেন। কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা জানায়, বাজারে এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। মানুষ কার কাছে যাবে অভিযোগ করতে? দফায় দফায় প্রত্যেকটি পণ্যের দাম বাড়লেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

মহাখালী এলাকার অধিবাসী জামাল হোসেন পেশায় বেসরকারি চাকরিজীবী। তিনি জানান, হাজার টাকার নিচে কোনো বাজার নেই। আগে ৫০০ টাকায় যে নরমাল বাজার করতাম তা করতে এখন ১ হাজার ১২০০ টাকা চলে যাচ্ছে। আজ ছোলা দাম শুনলাম প্রতি কেজিতে ৩০ টাকা বেড়েছে। অনেক দোকানদার বলছে দাম আরও বাড়বে। সামনে কি অপেক্ষা করছে কে জানে!

খুঁজুন