শামীমা নাছরিন, সিনিয়র সাংবাদিক :
সব মা-বাবাকে উদ্দেশ করে বলছি। ছোটবেলা থেকেই মেয়েকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন। কোনটা ভালো আর কোনটা খারাপ তা স্পষ্ট করে দিন। ওর কোনো কিছু খারাপ লাগলে সরাসরি না বলতে শিখান। এতে আত্মবিশ্বাস নিয়ে ও বড় হবে। 'তুমি মেয়ে এটা পারবে না, তুমি মেয়ে ওটা পারবে না'-এমন কথা বলার কোনো সুযোগ কাউকে দেবেন না। এমনকি আপনারাও বলবেন না। শুধুমাত্র মেয়েকে মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করুন।

এজন্য আপনারা ঘরে-বাইরে সব জায়গায় মেয়েকে সময় দিন, সম্মান করুন। ছোট হলেও তারও আত্মমর্যাদা বোধ আছে। কারো সামনে তাকে কখনও হেয় করবেন না। কোনো কাজ করতে না পারলে তিরস্কার না করে বুঝিয়ে বলুন। মনে রাখবেন, ঘরের মানুষ সম্মান না দিলে বাইরের মানুষ কোনোদিনও ওকে মর্যাদা দেবে না।
পাশাপাশি, মেয়েকে কেউ অযথা নেতিবাচক কথা বললে তার প্রতিবাদ করুন। বুঝিয়ে দিন মেয়ে কতো স্পেশাল! তাহলে আপনাদের প্রতি ওরও আস্থা বাড়বে। নিশ্চিন্তে ভালো লাগা, খারাপ লাগা বা ওর সমস্যাগুলো অনায়াসে আপনাদের জানাবে। কখনও বাইরের কারো সঙ্গে কোনো কিছু শেয়ার করবে না।
মেয়েদের পরের বাড়ি চলে যেতেই হয়। এই ভেবে কখনোই তাকে পড়ালেখা থেকে দূরে রাখবেন না। কারণ, পরের বাড়ি গেলেও মেয়ে কিন্তু আপনাদেরই। আপনারা নিশ্চয় চাইবেন না ওই বাড়িতে অসম্মান নিয়ে থাকুক মেয়েটা। তাকে সবাই তাচ্ছিল্য করুক। সেখানে তৃতীয় শ্রেণির সদস্যের মতো থাকুক।
তাই মেয়েকে স্বনির্ভর ও যোগ্য করে গড়ে তুলুন। নিজের ভবিষ্যৎ নিজেকেই নির্ধারণ করতে দিন। আপনারা শুধু মানুষ হতে সহযোগিতা করুন। এতে দিনশেষে আপনারাই উপকৃত হবেন। একদিন এই মেয়েটার জন্যই গর্বে বুকটা ভরে উঠবে।
গ্যারান্টি।
নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
ছোটবেলা থেকেই মেয়েকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন
ছোটবেলা থেকেই মেয়েকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন
শামীমা নাছরিন, সিনিয়র সাংবাদিক :সব মা-বাবাকে উদ্দেশ করে বলছি। ছোটবেলা থেকেই মেয়েকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন। কোনটা ভালো আর কোনটা খারাপ তা স্পষ্ট করে দিন। ওর কোনো কিছু খারাপ লাগলে সরাসরি না বলতে শিখান। এতে আত্মবিশ্বাস নিয়ে ও বড় হবে। 'তুমি মেয়ে এটা পারবে না, তুমি মেয়ে ওটা পারবে না'-এমন কথা বলার কোনো সুযোগ কাউকে দেবেন না। এমনকি আপনারাও বলবেন না। শুধুমাত্র মেয়েকে মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করুন। এজন্য আপনারা ঘরে-বাইরে সব জায়গায় মেয়েকে সময় দিন, সম্মান
করুন। ছোট হলেও তারও আত্মমর্যাদা বোধ আছে। কারো সামনে তাকে কখনও হেয় করবেন না। কোনো কাজ করতে না পারলে তিরস্কার না করে বুঝিয়ে বলুন। মনে রাখবেন, ঘরের মানুষ সম্মান না দিলে বাইরের মানুষ কোনোদিনও ওকে মর্যাদা দেবে না। পাশাপাশি, মেয়েকে কেউ অযথা নেতিবাচক কথা বললে তার প্রতিবাদ করুন। বুঝিয়ে দিন মেয়ে কতো স্পেশাল! তাহলে আপনাদের প্রতি ওরও আস্থা বাড়বে। নিশ্চিন্তে ভালো লাগা, খারাপ লাগা বা ওর সমস্যাগুলো অনায়াসে আপনাদের জানাবে। কখনও বাইরের কারো সঙ্গে কোনো কিছু শেয়ার করবে না। মেয়েদের পরের
বাড়ি চলে যেতেই হয়। এই ভেবে কখনোই তাকে পড়ালেখা থেকে দূরে রাখবেন না। কারণ, পরের বাড়ি গেলেও মেয়ে কিন্তু আপনাদেরই। আপনারা নিশ্চয় চাইবেন না ওই বাড়িতে অসম্মান নিয়ে থাকুক মেয়েটা। তাকে সবাই তাচ্ছিল্য করুক। সেখানে তৃতীয় শ্রেণির সদস্যের মতো থাকুক।তাই মেয়েকে স্বনির্ভর ও যোগ্য করে গড়ে তুলুন। নিজের ভবিষ্যৎ নিজেকেই নির্ধারণ করতে দিন। আপনারা শুধু মানুষ হতে সহযোগিতা করুন। এতে দিনশেষে আপনারাই উপকৃত হবেন। একদিন এই মেয়েটার জন্যই গর্বে বুকটা ভরে উঠবে। গ্যারান্টি।নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত